Homeসর্বশেষস্মার্ট ক্যাম্পাস বিনির্মাণে নোবিপ্রবিতে ‘ক্যাশলেস ক্যাম্পাস’ বাস্তবায়নের উদ্যোগ

স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণে নোবিপ্রবিতে ‘ক্যাশলেস ক্যাম্পাস’ বাস্তবায়নের উদ্যোগ

Published on

spot_img

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘ক্যাশলেস ক্যাম্পাস’ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি, ভর্তি ফি, পরীক্ষার ফিসহ বিভিন্ন ধরনের ফি ডিজিটাল পেমেন্টের মাধ্যমে পরিশোধের সুযোগ তৈরি হবে। এ কার্যক্রম বাস্তবায়নে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, পিএলসি (UCB) ও নোবিপ্রবির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। সভায় উপাচার্য বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সহজতর পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করতেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ফি জমাদানসহ বিভিন্ন আর্থিক কার্যক্রম ক্যাশলেস পদ্ধতিতে সম্পন্ন করতে পারবেন।

তিনি বলেন, ক্যাশলেস ব্যবস্থার ফলে শিক্ষার্থীদের ফি জমা দিতে ব্যাংকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। প্রযুক্তিনির্ভর ও নিরাপদ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে তাদের সময় ও ভোগান্তি দুটোই কমবে। একটি আধুনিক, স্মার্ট ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মাহাবুবুর রশিদ, নোবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ কার্যক্রম বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও UCB-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ক্যাশলেস প্রক্রিয়ায় শিক্ষার্থীরা ঘরে বসেই টিউশন ফি, ভর্তি ফি, পরীক্ষার ফিসহ বিভিন্ন ধরনের ফি পরিশোধ করতে পারবেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং অনলাইন ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এসব সেবা গ্রহণের সুযোগ থাকবে।



বাপ্পি/সা.এ

Latest articles

শেরপুরের নতুন ডিবি ওসি জাহাঙ্গীর আলম অপরাধ দমনে সহযোগিতা চাইলেন

শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে জাহাঙ্গীর আলম...

শেরপুরের সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির অবগতিকরণ সভা

শেরপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির যৌথ আয়োজনে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির...

৫২ এসিল্যান্ডের পদায়ন, তালিকা প্রকাশ

বিসিএস প্রশাসন ক্যাডারের ৫২ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে...

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

দেশে আরও চারটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)...

More like this

শেরপুরের নতুন ডিবি ওসি জাহাঙ্গীর আলম অপরাধ দমনে সহযোগিতা চাইলেন

শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে জাহাঙ্গীর আলম...

শেরপুরের সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির অবগতিকরণ সভা

শেরপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির যৌথ আয়োজনে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির...

৫২ এসিল্যান্ডের পদায়ন, তালিকা প্রকাশ

বিসিএস প্রশাসন ক্যাডারের ৫২ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে...