Homeসর্বশেষআবারও স্থগিত কাভিশের ঢাকা কনসার্ট

আবারও স্থগিত কাভিশের ঢাকা কনসার্ট

Published on

spot_img

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাভিশকে ঢাকার মঞ্চে দেখার অপেক্ষা আরও বাড়ল। প্রায় ১০ মাস পর আগামী ২৬ সেপ্টেম্বর রাজধানীতে ‘কাভিশ লাইভ ইন ঢাকা’ শিরোনামে কনসার্ট আয়োজনের কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে।

নিরাপত্তাজনিত কারণেই কনসার্টটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান প্রাইমওয়েভ কমিউনিকেশনস। এর আগেও একই কারণে কাভিশের ঢাকা কনসার্ট স্থগিত হয়েছিল।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় প্রস্তুতি, অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নির্দেশনায় ২৬ সেপ্টেম্বরের আয়োজন করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতিটি তাদের নিয়ন্ত্রণের বাইরে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এবারের কনসার্টে কাভিশের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলের। দীর্ঘ অপেক্ষার পর আয়োজনটি ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। তবে অনুষ্ঠান শুরুর মাত্র কয়েক দিন আগে স্থগিতের ঘোষণা আসে।

কনসার্ট স্থগিত হওয়ায় দর্শকদের অসুবিধা ও হতাশার জন্য দুঃখ প্রকাশ করেছে আয়োজকরা। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর যত দ্রুত সম্ভব নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে তারা।

যারা ইতোমধ্যে কনসার্টের টিকিট কিনেছেন, নতুন তারিখে আয়োজিত অনুষ্ঠানেও তাদের টিকিট কার্যকর থাকবে। আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, কাভিশকে ঢাকার মঞ্চে আনার পরিকল্পনা বাতিল হয়নি; শুধু নির্ধারিত তারিখের আয়োজন স্থগিত করা হয়েছে।

ফলে কাভিশের সঙ্গে ঢাকায় ‘পূর্ণিমার রাত’ উপভোগের অপেক্ষা আরও দীর্ঘ হলো বাংলাদেশের সংগীতপ্রেমীদের।

বাপ্পি/সা.এ

Latest articles

নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু শিক্ষার্থী

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর হাজীপাড়ায় মাদ্রাসার ছাদে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে...

৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট

এশিয়ান গেমসে নতুন ইতিহাস গড়েছেন জাপানের ১১ বছর বয়সী অ্যাথলেট ইউকি কুরিহারা। নিজের...

বর্তমান সরকার ও বিরোধীদল একই: জিএম কাদের

বর্তমান সরকার ও বিরোধী দল একই এবং তারা মিলেমিশে কাজ করছে বলে মন্তব্য...

জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে: রাষ্ট্রপতি

দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের...

More like this