Homeসর্বশেষখাগড়াছড়িতে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ, প্রথম ধাপে ৮০০ পরিবার পেল সহায়তা

খাগড়াছড়িতে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ, প্রথম ধাপে ৮০০ পরিবার পেল সহায়তা

Published on

spot_img

খাগড়াছড়ি প্রতিনিধি: সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ইউনিট।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত মানবিক বিপর্যয় মোকাবেলায় প্রথম ধাপে মোট ৮০০টি পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সাথে দ্বিতীয় ধাপে খুব শীঘ্রই জাতীয় সদর দপ্তরের মাধ্যমে আরও ২০০০ পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ৫০০টি পরিবারকে ফুড (খাদ্য) ও নন-ফুড (অখাদ্য) প্যাকেজ এবং ৩০০টি পরিবারকে ফুড প্যাকেজ প্রদান করা হয়।

​ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা পরিষদ ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ম্রাসা থোয়াই চৌধুরী।

​প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াদুদ ভূইয়া বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পাহাড়ি ও বাঙালি প্রতিটি মানুষের পাশে সরকার এবং সামাজিক সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করছে। রেড ক্রিসেন্টের এই সময়োপযোগী সহায়তা ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে বড় ভূমিকা রাখবে।’

​অনুষ্ঠানে জানানো হয়, প্রথম ধাপের ত্রাণ বিতরণের পর পরই দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হবে। দ্বিতীয় ধাপে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর থেকে সরাসরি অনলাইন বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আরও ২০০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রতি পরিবার ৮,০০০ টাকা করে মোট ১ কোটি ৬০ লাখ টাকা আর্থিক সহায়তা পাঠানো হবে।

​সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটির স্থানীয় কর্মকর্তা, সেচ্ছাসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



রোহান/সা.এ.

Latest articles

কুমিল্লা মহাসড়কে ৪ গাড়ির সংঘর্ষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় একটি যাত্রীবাহী বাস, দুটি হাইয়েস মাইক্রোবাস ও একটি সিমেন্টবাহী...

ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা: কুয়াকাটায় রাসেলের এক বছরের কারাদণ্ড

নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকান থেকে টাকা হাতিয়ে...

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী যোগদান উপলক্ষ্যে পরিচিতি...

রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য...

More like this

কুমিল্লা মহাসড়কে ৪ গাড়ির সংঘর্ষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় একটি যাত্রীবাহী বাস, দুটি হাইয়েস মাইক্রোবাস ও একটি সিমেন্টবাহী...

ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা: কুয়াকাটায় রাসেলের এক বছরের কারাদণ্ড

নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকান থেকে টাকা হাতিয়ে...

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী যোগদান উপলক্ষ্যে পরিচিতি...