Homeসর্বশেষকুমিল্লা মহাসড়কে ৪ গাড়ির সংঘর্ষ

কুমিল্লা মহাসড়কে ৪ গাড়ির সংঘর্ষ

Published on

spot_img

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় একটি যাত্রীবাহী বাস, দুটি হাইয়েস মাইক্রোবাস ও একটি সিমেন্টবাহী ট্রাকের মধ্যে চতুর্মুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে যানবাহনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো যাত্রী হতাহত হননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে মহাসড়কের কুটুম্বপুর এলাকায় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা হাইয়েস মাইক্রোবাস আকস্মিক ব্রেক করলে পেছনে থাকা ক্রাউন সিমেন্টবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-উ-১১-৩১১৫), অপর একটি হাইয়েস (ঢাকা মেট্রো-চ-১৯-৯৮০৩) এবং সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি. নং ১১-০২৬৪) একে অপরের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে গাড়িগুলোর সামনের ও পেছনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকারের সহায়তায় দুর্ঘটনাকবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ উদ্দিন জানান, সংঘর্ষে গাড়িগুলোর ক্ষতি হলেও কোনো যাত্রী হতাহত হননি। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো দ্রুত সরিয়ে নেওয়ায় বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সালাউদ্দিন/সাএ

Latest articles

ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা: কুয়াকাটায় রাসেলের এক বছরের কারাদণ্ড

নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকান থেকে টাকা হাতিয়ে...

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী যোগদান উপলক্ষ্যে পরিচিতি...

রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য...

ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

রাজধানী ঢাকাসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে...

More like this