Homeসর্বশেষ১৫ বছর পর কুমার নদে নৌকা বাইচ, হাজারো মানুষের ঢল

১৫ বছর পর কুমার নদে নৌকা বাইচ, হাজারো মানুষের ঢল

Published on

spot_img

ঢোলের তাল, কাঁসার শব্দ আর ‘হেইও হেইও’ রবে দীর্ঘ ১৫ বছর পর মুখরিত হয়ে উঠল ফরিদপুরের ভাঙ্গার ঐতিহ্যবাহী কুমার নদ। আবহমান গ্রামবাংলার শত বছরের লোকজ সংস্কৃতিকে ফিরিয়ে দিতে আয়োজিত এই বর্ণিল নৌকা বাইচে অংশ নেয় মোট ২৬টি দৃষ্টিনন্দন ও গতিময় নৌকা।

দীর্ঘ দেড় দশক পর প্রাণ ফিরে পাওয়া কুমার নদের দুই পাড়ে হাজার হাজার উৎসুক জনতা চোখ জুড়ানো এই দৃশ্য উপভোগ করতে ভিড় জমান। বাইচ উপলক্ষে কুমার নদের দু’পাশে বসেছিল নানারকম স্টল নিয়ে জমজমাট গ্রামীণ মেলা। মেলায় নানান প্রকার মুখরোচক খাবার ও হরেক রকমের খেলনার পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। বিশেষ করে মেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠে বিভিন্ন স্বাদের ও পদের ঐতিহ্যবাহী খৈ। শিশু-কিশোর থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কেনাকাটায় মেলা প্রাঙ্গণ রূপ নেয় এক উৎসবের নগরীতে। উপজেলা প্রশাসনের সার্বিক উদ্যোগে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহামুদুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “গ্রাম বাংলার সংস্কৃতি মানেই বাংলাদেশের সংস্কৃতি। এ সংস্কৃতি লালন ও রক্ষা করতে হবে। হারিয়ে যাওয়া এসব লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, ফরিদপুরের জেলা প্রশাসক, মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সভাপতি, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাধারণ সম্পাদক।

প্রতিযোগিতায় ২৬টি সাজানো বাইচের নৌকা ও নদীর বুকে মাঝিদের দুর্দান্ত লড়াই দু’কূলে উপস্থিত হাজার হাজার দর্শককে মুগ্ধ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

বাপ্পি/সা.এ

Latest articles

জুড়ীতে পরকিয়ার জেরে সিএনজি চালককে হত্যা: মা-মেয়ে গ্রেপ্তার

মৌলভীবাজারের জুড়ীতে সিএনজি চালক আবুল কালাম বলাইকে (৪০) কুপিয়ে হত্যার পর লাশ নদীতে...

‘যে কোনো মানদণ্ডেই ইরান যুদ্ধে হেরে যাচ্ছে আমেরিকা’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে যুদ্ধে “জয়ী” হয়েছে এবং এখন শুধু...

যে কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে ও ঢুকতে পারে: রুমিন ফারহানা

সংবিধান অনুযায়ী বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে এবং দেশে...

রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা

নতুন কোচ হোর্হে জেসুসের অধীনেও পর্তুগাল জাতীয় দলে নিজের জায়গা ধরে রেখেছেন ক্রিস্টিয়ানো...

More like this