Homeসর্বশেষযে কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে ও ঢুকতে পারে: রুমিন...

যে কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে ও ঢুকতে পারে: রুমিন ফারহানা

Published on

spot_img

সংবিধান অনুযায়ী বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে এবং দেশে প্রবেশ করতে পারেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি এ মন্তব্য করেন।

আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশের কোনো নাগরিক যে কোনো সময় বাংলাদেশ ছাড়তে পারে, যে কোনো সময় বাংলাদেশে ঢুকতে পারে; এটা সংবিধানে পরিষ্কার বলে দেওয়া আছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ঢোকার পরে সরকার কী পদক্ষেপ নেবে, সেটা তো সরকারের হাতে। এটা তো আমাদের কারও জানা নেই, কী নেবে না।’

অনুষ্ঠানটি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে আশুগঞ্জের আব্দুল কাদির শাহ পাঠাগারের উদ্যোগে আয়োজন করা হয়।

সম্প্রতি জাতীয় সংসদে সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করেন। বক্তব্য প্রত্যাহার না করলে তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণারও হুঁশিয়ারি দেওয়া হয়।

এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, ‘রাজনীতিতে এটা হয়, এটা কিছু না। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, রাজনীতিতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে; রাজনীতিতে মিছিল-মিটিং হবে, সেটাই না রাজনীতি—এগুলো সবই স্বাভাবিক।’

তিনি আরও বলেন, ‘আজকে আমাদের যে প্রোগ্রামটা হলো, কয়েক হাজার মানুষ উপস্থিত। আমি মনে করি, রাজনীতিবিদের যে কোনো কথার জবাব মানুষ দেয়।’

কুশল/সাএ

Latest articles

অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, ‘অভয়’ দিলেন এসআরবি প্রধান

দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্রের সন্ধান দিতে সাধারণ মানুষের...

দেশের সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

দেশের সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার। টেকসই...

ডিসির ছবি এআই দিয়ে বদলে নিজের ছবি প্রচার, ক্ষমা চাইলেন নারী

পটুয়াখালী জেলা প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশিত সেলাই মেশিন বিতরণের একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা...

পদ্মায় তীব্র স্রোত: জৌকুড়া-নাজিরগঞ্জ রুটে ১২ দিন ধরে ফেরি চলাচল বন্ধ

পদ্মায় পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর জৌকুড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ১২ দিন...

More like this