Homeসর্বশেষডিসির ছবি এআই দিয়ে বদলে নিজের ছবি প্রচার, ক্ষমা চাইলেন নারী

ডিসির ছবি এআই দিয়ে বদলে নিজের ছবি প্রচার, ক্ষমা চাইলেন নারী

Published on

spot_img

পটুয়াখালী জেলা প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশিত সেলাই মেশিন বিতরণের একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করে নিজের ছবি বসিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর ওই নারী ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে দিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সম্প্রতি জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরীর সেলাই মেশিন বিতরণের একটি ছবি জেলা প্রশাসনের সামাজিক যোগাযোগমাধ্যমের ডিসি পটুয়াখালী পেজে প্রকাশ করা হয়। পরে ওই ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে পরিবর্তন করে জেলা প্রশাসকের স্থলে নিজের ছবি যুক্ত করেন কলাপাড়ার নুসরাত সীমা নামের এক ব্যক্তি। এরপর পরিবর্তিত ছবিটি তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে নুসরাত সীমা তার পোস্টটি সরিয়ে নেন। পরে নিজের ভুল বুঝতে পেরে তিনি এ ধরনের ছবি ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ ও সবার কাছে ক্ষমা চান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এক বার্তায় বিষয়টি উল্লেখ করে স্থানীয় বাসিন্দাদের সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবি বা তথ্য শেয়ার করার আগে সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই ছবি ও বিভিন্ন তথ্য পরিবর্তন করা সম্ভব হচ্ছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবি বা তথ্য দেখেই তা সত্য ধরে নিয়ে প্রচার না করে উৎস ও সত্যতা যাচাই করা জরুরি। এ ঘটনায় কাউকে বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি বা পরিবর্তিত ছবি ও তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভ্রান্তিকর কিংবা অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

বাপ্পি/সা.এ

Latest articles

এআই নিয়ন্ত্রণে হাতে আর মাত্র এক বছর, সতর্ক করলেন ‘এআই গডফাদার’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণে কার্যকর নিরাপত্তাব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের হাতে হয়তো আর মাত্র...

বাউফলে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি, বিএনপি নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও এক ব্যবসায়ীকে জীবিত পুড়িয়ে মারার হুমকি...

৩৩ মাস কারাভোগের পর ভারতে আটক ৩ বাংলাদেশির প্রত্যাবর্তন

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক এক নারীসহ তিন বাংলাদেশি ৩৩ মাস ভারতীয় কারাগারে...

খালে দূষণ নিয়ে ‘ভুল তথ্য’: বিএনপি নেতাকে প্রকাশ্যেই শাসালেন এমপি

‘দুর্গন্ধ নেই' এমন তথ্য দেওয়ার অভিযোগে পটিয়ায় এক বিএনপি নেতা সেলিম উদ্দিনকে প্রকাশ্যেই...

More like this