Homeসর্বশেষজুড়ীতে নদী থেকে সিএনজি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

জুড়ীতে নদী থেকে সিএনজি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

Published on

spot_img

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জাঙ্গিরাই এলাকায় জুড়ী নদী থেকে আবুল কালাম বলাই চান (৪৫) নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) স্থানীয় এক ব্যক্তি নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে জুড়ী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল কালাম বলাই উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের দক্ষিণ বড়ধামাই গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে।। তিনি পেশায় সিএনজি চালক ছিলেন।

দুই দিন আগে বাজার থেকে সিএনজি মালিকের বাড়িতে বাজার নিয়ে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে জুড়ী নদী থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয় ।

জুড়ী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

সাজু/নিএ

Latest articles

৫ মিনিটে সার সংকট সমাধানে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চান বিএনপি নেতা

কুড়িগ্রাম জেলা জুড়ে যখন সার নিয়ে যখন হইচই চলছে। ঠিক তখনই ভূরুঙ্গামারী উপজেলা...

১০ গোলের পর এবার ৬ গোল হজম বাংলাদেশের

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ নারী ফুটবল দল।...

ডাকসুর এক বছর: অর্জন ও সীমাবদ্ধতার প্রতিবেদন প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এক বছর মেয়াদ পূর্তিতে নিজেদের বিভিন্ন কার্যক্রম...

বাড়ল সর্বজনীন পেনশন স্কিমে মুনাফার হার

সর্বজনীন পেনশন স্কিমের ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের মুনাফার হার ১১ দশমিক ৬৮...

More like this