Homeসর্বশেষসড়ক দুর্ঘটনার কবলে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা বাবুনগরী

সড়ক দুর্ঘটনার কবলে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা বাবুনগরী

Published on

spot_img

চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে বারইয়ারহাট এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী মাইক্রোবাস। পেছন থেকে একটি বাসের ধাক্কায় মাইক্রোবাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন হেফাজত আমির ও তার সফরসঙ্গীরা। দুর্ঘটনায় তাদের কেউ আহত হননি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাটে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী ও তার সফরসঙ্গীরা অক্ষত রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নোয়াখালীর একটি পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে চট্টগ্রাম থেকে রওনা হন আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী। মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় পৌঁছালে মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী মাইক্রোবাসটির পেছনে ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িতে থাকা কেউ আহত হননি।

দুর্ঘটনার খবর পেয়ে হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার নেতারা ঘটনাস্থল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। পরে ফেনীর মহিপালে স্থানীয় প্রশাসন, বাস মালিক সমিতি ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয় বলে সংগঠনটির নেতারা জানান।

এ বিষয়ে ফেনী জেলা হেফাজতে ইসলামের সহপ্রচার সম্পাদক মাওলানা আজিজুল্লাহ আহমদী বলেন, বারইয়ারহাটে আমিরের গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে আমরা মহিপালে যাই। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরীকে অন্য একটি গাড়িতে করে নোয়াখালীর উদ্দেশে পাঠানো হয়েছে।’

কুশল/সাএ

Latest articles

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানের কনসার্ট চলাকালে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের...

চট্টগ্রামে বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে দুইজনকে কারাদণ্ড

চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালির অভিযোগে অভিযান চালিয়ে দুইজনকে বিনাশ্রম...

পটুয়াখালীতে দুই নারীর ফুলশয্যা ও একসঙ্গে বসবাস

পটুয়াখালীর কলাপাড়ায় দুই যুবতী নারীর একসঙ্গে বসবাস ও ঘরে বাসরঘরের মতো সাজসজ্জা করাকে...

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ও অপরাধে...

More like this