Homeসর্বশেষচুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

Published on

spot_img

লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি হওয়া একটি গরু দেলোয়ার হোসেন নামে বিএনপির এক নেতার গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ওই নেতার বাড়ির সামনে ও আশপাশে জড়ো হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং গরু জব্দ করে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের টিওড়ি গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর দিনগত রাতে ভোলাকোট ইউনিয়নের নলচরা গ্রাম থেকে এক দিনমজুরের একটি গরু চুরি হয়। পরে গরুটির মালিকের স্বজন ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এর মধ্যে মঙ্গলবার সকালে দেলোয়ার হোসেনের গোয়ালঘরে চুরি হওয়া গরুটি পাওয়া গেছে- এমন খবর এলাকায় ছড়িয়ে পড়ে।

বিষয়টি জানাজানি হওয়ার পর দেলোয়ার হোসেনের বাড়ির সামনে স্থানীয় লোকজন জড়ো হন। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে গরুটি নিজেদের হেফাজতে নেয়।

তবে চুরি যাওয়া গরুটি কীভাবে দেলোয়ার হোসেনের গোয়ালঘরে গেল এবং এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

জানতে চাইলে বিএনপি নেতা দেলোয়ার হোসেন বলেন, ৩ নম্বর ভাটরা ইউনিয়নের ৫ নম্বর নলচরা ওয়ার্ড বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক তাজু তিন দিন আগে ভোরে আমার গোয়ালঘরে গরুটি বেঁধে রেখে যায়। আমাকে ফাঁসানোর জন্য এরা এই কাজ করেছে। এর বাইরে আমি কিছু জানি না।

ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রহিম মজুমদার বলেন, দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রামগঞ্জ থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। গরুটি কীভাবে ওই গোয়ালঘরে গেল এবং এর সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



রোহান/সা.এ.

Latest articles

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: শফিকুর রহমান

সরকার দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন...

জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, নিজের বই উপহার দিলেন আহমাদুল্লাহ

প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ধর্মপ্রচারক ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামি...

দেশে হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ কমছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে...

পাথরঘাটায় বিষখালী নদীতে নিখোঁজ ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিষখালী নদী থেকে সোহরাব হোসেন নামে এক...

More like this

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: শফিকুর রহমান

সরকার দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন...

জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, নিজের বই উপহার দিলেন আহমাদুল্লাহ

প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ধর্মপ্রচারক ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামি...

দেশে হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ কমছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে...