Homeসর্বশেষজাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, নিজের বই উপহার দিলেন আহমাদুল্লাহ

জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, নিজের বই উপহার দিলেন আহমাদুল্লাহ

Published on

spot_img

প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ধর্মপ্রচারক ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামি বক্তা ও গবেষক শায়েখ আহমাদুল্লাহ। এ সময় জাকির নায়েকের হাতে নিজের লেখা ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি সংস্করণ তুলে দেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আহমাদুল্লাহ।

পোস্টে আহমাদুল্লাহ লেখেন, ‘মালয়েশিয়াতে প্রখ্যাত দাঈ ড. জাকির নায়েকের সাথে, তার হাতে তুলে দিচ্ছি ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি ভার্সন।’

আহমাদুল্লাহর ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইটি এরই মধ্যে বিপুলসংখ্যক পাঠকের কাছে পৌঁছেছে। এক পোস্টে তিনি জানিয়েছিলেন, রাসুলুল্লাহ (সা.)-এর সকাল-সন্ধ্যার দুআ ও যিকিরবিষয়ক বইটি ১২ লাখ মানুষের হাতে পৌঁছেছে।

বইটিতে সহিহ বা গ্রহণযোগ্য হাদিসের ভিত্তিতে বিভিন্ন দুআ সংকলন করা হয়েছে বলে জানানো হয়েছে। এতে দুআর মূল আরবি, বাংলা উচ্চারণ ও সহজ বাংলা অর্থের পাশাপাশি সংশ্লিষ্ট আমলের ফজিলত ও উপকারিতা হাদিসের সূত্রসহ উল্লেখ করা হয়েছে। ছোট আকারের বইটি সহজে বহন করে নিয়মিত আমল করার উপযোগী করে তৈরি করা হয়েছে।

এদিকে ঘুমানোর আগে রাসুলুল্লাহ (সা.)-এর মাসনুন দুআ, যিকির ও তিলাওয়াত নিয়ে নতুন একটি বই প্রকাশের উদ্যোগের কথাও জানিয়েছেন আহমাদুল্লাহ।

তিনি লিখেছেন, ‘১২ লাখ মানুষের হাতে ‘রাসুলুল্লাহ (সা.)-এর সকাল-সন্ধ্যার দুআ ও জিকির বইটি পৌঁছানোর পর এবার আসছে রাতে ঘুমানোর আগে নবীজি (সা.)-এর মাসনুন দুআ-জিকির ও তিলাওয়াতের বই (ইনশাআল্লাহ)।’

তিনি আরও বলেন, অন্য যেকোনো সময়ের মাসনুন আমলের তুলনায় ঘুমানোর পূর্বের মাসনুন আমল সম্পর্কে মানুষের জানাশোনা ও আমল তুলনামূলকভাবে কম। তাই এ বিষয়ক একটি বই প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ড. জাকির নায়েক ইসলামি বক্তা ও গবেষক হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত। ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। পরে তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

সাজু/নিএ

Latest articles

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল...

পুরুষের তুলনায় নারীদের মাইগ্রেন বেশি কেন? জানুন এর পেছনের কারণ

মাসের নির্দিষ্ট সময় এলেই মাথাব্যথা শুরু হয়। কখনও আলো সহ্য হয় না, কখনও...

কমনরুম সংস্কারের দাবিতে রাজশাহী কলেজ ছাত্রদলের স্মারকলিপি

রাজশাহী কলেজের কমনরুমের বিভিন্ন সমস্যা দ্রুত সংস্কার, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ...

জাবিতে সুস্বরের আয়োজনে ‘বাউল বিসর্গ’ আগামী ২০ সেপ্টেম্বর

‘পৃথিবীটা একদিন বাউলের হবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংস্কৃতিক সংগঠন...

More like this