Homeসর্বশেষজামিনে মুক্তি পেলেন সেই গাজী সালাউদ্দিন

জামিনে মুক্তি পেলেন সেই গাজী সালাউদ্দিন

Published on

spot_img

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার হন তানভীর।

বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপি বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও তানভীরের আইনজীবী অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী। তিনি জানান, কারামুক্তির পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তানভীরকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হচ্ছে।

জানা গেছে, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরী পাড়া থেকে আইনশৃঙ্খলা বাহিনী তানভীরকে গ্রেপ্তার করে। একই দিন তাকে বগুড়া আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ১০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরবর্তীতে বগুড়া জেলা কারাগারে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানভীর। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এর মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের প্রক্রিয়াও সম্পন্ন হয়। পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তানভীরের শারীরিক অসুস্থতার কারণে জামিন শুনানির তারিখ এগিয়ে আনার আবেদন করে আসামিপক্ষ। এর ধারাবাহিকতায় বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের নির্দেশের পর বিষয়টি উচ্চ আদালতে যায়। পরে আসামিপক্ষের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট তাজুল ইসলাম হাইকোর্টে জামিন আবেদন করেন।

গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট তানভীরকে এক বছরের জামিন দেন। পরবর্তীতে জামিনের আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে মঙ্গলবার সন্ধ্যায় তিনি কারাগার থেকে মুক্তি পান।

আইনজীবী অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী বলেন, গাজী সালাউদ্দিন তানভীর প্যানিক ডিজঅর্ডার, তীব্র মাথাব্যথা ও সার্ভিক্যাল স্পন্ডাইলোসিসসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছেন। এর আগে গত ১৫ আগস্ট কারাগারে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন।

তিনি আরও বলেন, তানভীরের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় জরুরি চিকিৎসার প্রয়োজন বিবেচনায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিনের আবেদন করা হয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।



কুশল/সাএ

Latest articles

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানের কনসার্ট চলাকালে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের...

চট্টগ্রামে বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে দুইজনকে কারাদণ্ড

চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালির অভিযোগে অভিযান চালিয়ে দুইজনকে বিনাশ্রম...

পটুয়াখালীতে দুই নারীর ফুলশয্যা ও একসঙ্গে বসবাস

পটুয়াখালীর কলাপাড়ায় দুই যুবতী নারীর একসঙ্গে বসবাস ও ঘরে বাসরঘরের মতো সাজসজ্জা করাকে...

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ও অপরাধে...

More like this

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানের কনসার্ট চলাকালে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের...

চট্টগ্রামে বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে দুইজনকে কারাদণ্ড

চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালির অভিযোগে অভিযান চালিয়ে দুইজনকে বিনাশ্রম...

পটুয়াখালীতে দুই নারীর ফুলশয্যা ও একসঙ্গে বসবাস

পটুয়াখালীর কলাপাড়ায় দুই যুবতী নারীর একসঙ্গে বসবাস ও ঘরে বাসরঘরের মতো সাজসজ্জা করাকে...