Homeসর্বশেষঅভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Published on

spot_img

ইতালিতে সাম্প্রতিক ঘটনার পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশে ফেরার পর তার ও পরিবারের খোঁজ নিতে বাসায় গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বাঁধন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে দেখা করতে বাসায় যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাঁধন। তিনি বলেন, কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর এই উদ্যোগ তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছে এবং একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তার আস্থা আরও দৃঢ় করেছে।

বাঁধন লেখেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার জনগণ। জনগণের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্র দায়িত্বশীল ভূমিকা পালন করলে নাগরিকের আস্থাও আরও শক্তিশালী হয়।

ইতালিতে ওই ঘটনার সময় ও পরবর্তী সময়ে পাশে দাঁড়ানো বাংলাদেশ সরকার, সরকারপ্রধান, বাংলাদেশ দূতাবাস, ইতালীয় সরকার ও পুলিশসহ সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

অভিনেত্রী বলেন, এ অভিজ্ঞতা তাকে অন্যায়, ভয় ও বিভাজনের বিরুদ্ধে ঐক্য, সাহস এবং মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধের গুরুত্ব নতুন করে মনে করিয়ে দিয়েছে। মতের পার্থক্য থাকলেও একজন নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে কোনো আপস হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি গিয়ে সম্প্রতি অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেন বাঁধন। তার দাবি, উৎসব প্রাঙ্গণে ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে টানাহেঁচড়া, ফোন কেড়ে নেওয়ার চেষ্টা এবং পানি ও ডিম ছোড়ার মতো হয়রানির ঘটনা ঘটে। তাকে রাজনৈতিক স্লোগান দিতেও চাপ দেওয়া হয়েছিল বলে জানান তিনি।

ঘটনার পর নিরাপত্তাহীনতা ও আতঙ্কের কথা জানানো বাঁধন গতকাল (১৪ সেপ্টেম্বর) দেশে ফেরেন। পরদিনই তার বাসায় গিয়ে পরিবারের খোঁজ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিরাপদ, মর্যাদাপূর্ণ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। 



বাপ্পি/সা.এ

Latest articles

গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে রক্ষা করাই এখন দেশের সবচেয়ে বড় কাজ ও দায়িত্ব বলে মন্তব্য করেছেন...

দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ

দীর্ঘ দেড় মাসের তীব্র গ্যাস সংকটের পর অবশেষে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। মঙ্গলবার...

বাবাকে হারিয়ে থমকে যাচ্ছিল ক্রিকেট, শান্তর পাশে জেলা প্রশাসন

প্রতিভাবান তরুণ ক্রিকেটার মো. ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের...

৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক

দেশের উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে খুঁজে বের করে...

More like this

গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে রক্ষা করাই এখন দেশের সবচেয়ে বড় কাজ ও দায়িত্ব বলে মন্তব্য করেছেন...

দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ

দীর্ঘ দেড় মাসের তীব্র গ্যাস সংকটের পর অবশেষে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। মঙ্গলবার...

বাবাকে হারিয়ে থমকে যাচ্ছিল ক্রিকেট, শান্তর পাশে জেলা প্রশাসন

প্রতিভাবান তরুণ ক্রিকেটার মো. ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের...