Homeসর্বশেষবাবাকে হারিয়ে থমকে যাচ্ছিল ক্রিকেট, শান্তর পাশে জেলা প্রশাসন

বাবাকে হারিয়ে থমকে যাচ্ছিল ক্রিকেট, শান্তর পাশে জেলা প্রশাসন

Published on

spot_img

প্রতিভাবান তরুণ ক্রিকেটার মো. ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন। তাঁর কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে একটি কম্পিউটার ও প্রিন্টার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমানের উদ্যোগে শান্তর হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইয়াসিন আরাফাত শান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটেও খেলছেন তিনি। তবে বাবার মৃত্যুর পর পরিবারের আর্থিক সংকট দেখা দেয়। এতে ক্রিকেটের অনুশীলন চালিয়ে যাওয়া ও পরিবারের ভরণ-পোষণ—দুই ক্ষেত্রেই তাঁকে প্রতিকূলতার মুখে পড়তে হয়। জেলা প্রশাসনের দেওয়া কম্পিউটার ও প্রিন্টার কাজে লাগিয়ে শান্ত ডিজিটাল সেবা কার্যক্রম শুরু করতে পারবেন। এর মাধ্যমে নিজের কর্মসংস্থানের পাশাপাশি পরিবারের আর্থিকভাবে সহায়তা করার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে ক্রিকেট অনুশীলনও চালিয়ে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সহায়তা পাওয়ার পর ইয়াসিন আরাফাত শান্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা প্রশাসন জানিয়েছে, প্রতিভাবান তরুণদের বিকাশ এবং মানুষের স্বাবলম্বিতা অর্জনে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

বাপ্পি/সা.এ

Latest articles

গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে রক্ষা করাই এখন দেশের সবচেয়ে বড় কাজ ও দায়িত্ব বলে মন্তব্য করেছেন...

দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ

দীর্ঘ দেড় মাসের তীব্র গ্যাস সংকটের পর অবশেষে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। মঙ্গলবার...

৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক

দেশের উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে খুঁজে বের করে...

জামিনে মুক্তি পেলেন সেই গাজী সালাউদ্দিন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর জামিনে...

More like this