Homeসর্বশেষসরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: বনমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: বনমন্ত্রী

Published on

spot_img

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, রাজনীতিবিদদের কাজ হলো বক্তৃতা দেওয়া আর সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা ও কিছু কাজ করা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সমাজ এক তালে এগোবে না। তবে বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজের পরিবর্তন প্রয়োজন। এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে ভবিষ্যতে দেশের ছেলেমেয়েরা অর্থবহ জীবনযাপন করতে পারে।

দুর্নীতি দমন প্রসঙ্গে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে আব্দুল আউয়াল মিন্টু বলেন, দেশের ও সমাজের উন্নয়নের জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি দুর্নীতি দমনও রয়েছে।

তিনি বলেন, ‘দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়। দুর্নীতি করলে আমি আপনাদের (সরকারি কর্মকর্তা) মাধ্যমেই করব।’

উদাহরণ দিয়ে পরিবেশমন্ত্রী বলেন, ‘ধরেন, আমি যদি কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে পয়সা নিই, আপনাদের মাধ্যমেই নেব।’

তিনি আরও বলেন, দুর্নীতি সবসময়ই থাকবে—কম বা বেশি সেটাই মূল বিষয়। তবে দুর্নীতি প্রতিরোধ করাই প্রধান দায়িত্ব।

কুশল/সাএ

Latest articles

নারী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে ডে কেয়ার সেন্টার চালুর দাবি জাকসুর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর...

নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে হামলা, আহত ৫

নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে এক পক্ষের অতর্কিত...

সড়ক দুর্ঘটনার কবলে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা বাবুনগরী

চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে বারইয়ারহাট এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম...

একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প

মেট্রোরেলের তিনটি নতুন রুট ও ইলেকট্রিক ট্রেনসহ ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক...

More like this