Homeসর্বশেষসানাই বাজার আগেই বাজলো অ্যাম্বুলেন্সের সাইরেন, সড়ক কেড়ে নিল শুভঙ্করের জীবন প্রদীপ

সানাই বাজার আগেই বাজলো অ্যাম্বুলেন্সের সাইরেন, সড়ক কেড়ে নিল শুভঙ্করের জীবন প্রদীপ

Published on

spot_img

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি’র চাকায় পিষ্ট হয়ে শুভঙ্কর শুভ (৩০)নামের এক মটরসাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের লস্কর পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শুভঙ্কর শুভ খুলনার কয়রা উপজেলার মহেশ্বরিপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য দুর্গাপদ মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শী আনারুল ইসলাম বলেন, বংশিপুর থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-২০১১) খুলনার উদ্দেশে যাচ্ছিলো। একই দিক থেকে আসছিলেন দূর্ঘটনায় নিহত শুভঙ্কর। দুটি গাড়ীর গতিসীমা স্বাভাবিক ছিল।

শুভঙ্কর বিআরটিসিকে ওভার ট্রেকিং করার সময় সম্ভবত গাড়ির সামনের চাকা নির্মাণাধীন রাস্তার “খ”এর উপর উঠে গেলে তিনি বাম পাশে পাড়ে যান। মূহুর্তের মধ্যে বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

নিহতের মামাতো ভাই বলেন, মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের ঔষধ ব্যবসায়ী নিত্যানন্দের মেয়ে সাথে বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু নিহত শুভঙ্করের ঠাকুর মা হঠাৎ মারা যাওয়াতে ধর্মীয় রীতি অনুযায়ী দিনটি নির্ধারণ করা সম্ভব হয়নি।

তবে উভয় পক্ষের কথাবার্তার সহ সব কিছু স্বাভাবিক ছিল। এমনকি মেয়ের সাথে দেখা করে ফিরে যাওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে।

মেয়ে বাবা নিত্যানন্দ বলেন, উভয় পক্ষের দেখাদেখি হয়েছে বিয়ের কথাবার্তা চলছিল। এমন আকস্মিক মৃত্যুতে উভয় পরিবারে শোকের ছায়া থেকে এসেছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রোহান/সা.এ.

Latest articles

আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস: ভোটের বাইরে গণতন্ত্রের আসল শক্তি কোথায়?

গণতন্ত্র মানেই শুধু ভোট দেওয়া নয়। মানুষের মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, মানবাধিকার, অংশগ্রহণ...

মেহেপুরে মাদক, নগদ অর্থ ও গুলিসহ বাবা ছেলে আটক

মেহেরপুর শহরের তাঁতিপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ, গুলি,...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের...

জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

নতুন বছর শুরু হতে আরও কয়েক মাস বাকি থাকলেও এরই মধ্যে ২০২৭ সালের...

More like this