Homeসর্বশেষমেহেপুরে মাদক, নগদ অর্থ ও গুলিসহ বাবা ছেলে আটক

মেহেপুরে মাদক, নগদ অর্থ ও গুলিসহ বাবা ছেলে আটক

Published on

spot_img

মেহেরপুর শহরের তাঁতিপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ, গুলি, মুঠোফোন ও দেশীয় অস্ত্র সহ বাবা ফিরোজ হোসেন (৫৬), ছেলে আমানুল্লাহ আমানকে (২৭) আটক করা হয়েছে।

আজ (১৫ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম জানান, শহরের জগার মিলের পাশে ফিরোজ হোসেনের বাড়িতে মাদক কেনা-বেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল সেখানে অভিযান যায়। এ সময় ফিরোজের স্বয়নকক্ষে তল্লাশী শুরু করে দলটি। তল্লাশীর এক পর্যায়ে তার স্বয়ন কক্ষের বিভিন্ন স্থান থেকে ৩শ ৭৩ পীচ ইয়াবা, প্রায় ২ কেজি গাঁজা, ২৩ গ্রাম গাঁজার বীজ, ৫ রাউন্ড গুলি, অ্যালকোহল মেশানো ফেন্সিডিলের বোতল, ৬৪ গ্রাম ভাং, দু’টি মুঠোফোন ও নগদ ৯ লাখ টাকা উদ্ধার করে দলটি। পরে আটক করা হয় ফিরোজ হোসেন ও তার ছেলে আমানুল্লহকে।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে এই বাড়িতে মাদকের ব্যবসা চলে আসছিলো বলে অভিযোগ ছিলো। তারই ধারাবাহিকতায় এ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাবা ও ছেলেকে আটক করা হয়েছে। তাদের থানায় নেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

এটি নিয়মিত অভিযানের একটি অংশ। অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী এ জেলায় যে কোন জায়গায় মাদক কেনা-বেচার কোন অবিযোগ থাকলে সাথে সাথেই জেলা প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, মাদক আজ পুরো সমাজকে গ্রাস করছে। আসক্ত হচ্ছে তরুণ সমাজ। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। যেখানেই মাদক সেখানেই অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

সালাউদ্দিন/সাএ

Latest articles

ভালুকায় প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকায় প্রধান শিক্ষকের উপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে...

ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আইনমন্ত্রী

জনগণের কথা না শুনলে এবং তাদের মতামতকে গুরুত্ব না দিলে সরকার ও জনপ্রতিনিধিরা...

সার নিয়ে সুখবর, দেশে চাহিদার চেয়েও মজুত ১৬ লাখ টন বেশি

দেশে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে রবি ও বোরো মৌসুমে সারের চাহিদার তুলনায় ১৫...

আ.লীগের ৭ নেতার মৃত্যুদণ্ড, সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ...

More like this