Homeসর্বশেষহাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার

হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার

Published on

spot_img

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেনু মিয়াকে ৯ ঘন্টার মধ্যে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রেনু মিয়া ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি মাধবদী এলাকার ইল্লাত মিয়ার ছেলে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ দুপুরে পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেনু মিয়া। পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় রেনু মিয়ার বিরুদ্ধে মামলা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। সোমবার দুপুরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রেনু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। খবর পেয়ে বাড়ির আশপাশে স্থানীয় লোকজন জড়ো হন। তবে এ সময় কোনো ধরনের হট্টগোল হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এর মধ্যেই মানুষের ভিড়ের সুযোগ নেন রেনু মিয়া। পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়া পরা অবস্থাতেই পালিয়ে যান তিনি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Latest articles

গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে রক্ষা করাই এখন দেশের সবচেয়ে বড় কাজ ও দায়িত্ব বলে মন্তব্য করেছেন...

দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ

দীর্ঘ দেড় মাসের তীব্র গ্যাস সংকটের পর অবশেষে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। মঙ্গলবার...

বাবাকে হারিয়ে থমকে যাচ্ছিল ক্রিকেট, শান্তর পাশে জেলা প্রশাসন

প্রতিভাবান তরুণ ক্রিকেটার মো. ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের...

৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক

দেশের উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে খুঁজে বের করে...

More like this