Homeসর্বশেষ১৪ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ : আ জ ম নাছিরের বিরুদ্ধে...

১৪ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ : আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদক’র মামলা

Published on

spot_img

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১৩ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৫৭০ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদক প্রধান কার্যালয়ে জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, আ.জ.ম. নাছির উদ্দীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, আয়কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনা করে তার নামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ ও দায়-দেনার তথ্য পাওয়া যায়।

অনুসন্ধানে দেখা যায়, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত আ.জ.ম. নাছির উদ্দীনের ২ কোটি ৩০ লাখ ১৮ হাজার ৯১০ টাকার স্থাবর এবং ২৬ কোটি ৩৮ লাখ ১ হাজার ২৮৫ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। একই সময়ে তার ৬ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৮ টাকার দায়-দেনার তথ্য পাওয়া যায়।

দায়-দেনা বাদ দিয়ে ওই সময়ে তার নিট সম্পদের মূল্য দাঁড়ায় ২২ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ১৮৭ টাকা। এছাড়া তিনি পারিবারিক ও অন্যান্য খাতে ১৮ কোটি ১২ লাখ ৫৫ হাজার ৬৪৮ টাকা ব্যয় করেছেন।

ফলে ৩০ জুন ২০২৪ পর্যন্ত তার মোট অর্জিত সম্পদের মূল্য দাঁড়ায় ৪০ কোটি ৬১ লাখ ৭৮ হাজার ৮৩৫ টাকা। বিপরীতে, অনুসন্ধানে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ পাওয়া যায় ২৬ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ২৬৫ টাকা।

এ হিসাবে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৩ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৫৭০ টাকা।

দুদক জানায়, আ.জ.ম. নাছির উদ্দীন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এসব সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে রক্ষা করাই এখন দেশের সবচেয়ে বড় কাজ ও দায়িত্ব বলে মন্তব্য করেছেন...

দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ

দীর্ঘ দেড় মাসের তীব্র গ্যাস সংকটের পর অবশেষে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। মঙ্গলবার...

বাবাকে হারিয়ে থমকে যাচ্ছিল ক্রিকেট, শান্তর পাশে জেলা প্রশাসন

প্রতিভাবান তরুণ ক্রিকেটার মো. ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের...

৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক

দেশের উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে খুঁজে বের করে...

More like this