Homeসর্বশেষকলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুশিক্ষার্থীর মৃত্যু

কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুশিক্ষার্থীর মৃত্যু

Published on

spot_img

পটুয়াখালীর কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মাহিন (৬) নামে এক শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হাজিপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিন লতাচাপলী ইউনিয়নের মুসুল্লিয়াবাদ গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। সে দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহিনের নানা বাড়ি হাজিপুর বাজারসংলগ্ন এলাকায়। দুপুরে খালার বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে মাহিন তার নানা-নানির সঙ্গে মহাসড়কের পাশে বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় কুয়াকাটা থেকে একটি বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬৪৩৫) সেখানে পৌঁছালে তারা বাসটি থামানোর সংকেত দেন।

বাসটি থামানোর সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মাহিনের ওপর উঠে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাপ্পি/সা.এ

Latest articles

হালুয়াঘাটে মাদক সেবন ও বিক্রির অভিযোগে পিতা-পুত্র আটক

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাগলা বাজার এলাকায় মাদক সেবন ও বিক্রির অভিযোগে পিতা-পুত্রকে আটক...

বিদেশে ধূলিকণারও প্রমাণ মিললে রাজনীতি ছাড়ব: আসিফ মাহমুদ

বিদেশে নিজের কোনো অর্থ, সম্পদ বা বিনিয়োগ থাকার অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে...

আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...

শেরপুরে অটোরিকশা চুরি করে পালানোর সময় গণধোলাই, ছাড়া পেলেন যুবক

বগুড়ার শেরপুরে এক যুবকের বিরুদ্ধে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পালানোর চোষ্টার অভিযোগ উঠেছে।...

More like this