Homeসর্বশেষইরানি পণ্য নিষিদ্ধ করল এক দেশ

ইরানি পণ্য নিষিদ্ধ করল এক দেশ

Published on

spot_img

ইরান থেকে আমদানি করা সব ধরনের পণ্য ও সামগ্রীর প্রবেশ ও বাজারে বিক্রি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে  ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। রোববার (১৩ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা এ তথ্য জানিয়েছে।

ইয়েমেনের আমদানি নিয়ন্ত্রণ ও অর্থায়নবিষয়ক জাতীয় কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও কমিটির প্রধান আহমেদ গালেব।

কমিটি জানিয়েছে, দেশের জাতীয় স্বার্থের প্রয়োজনীয়তা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং ইরানের কোন কোন পণ্যের ওপর এটি প্রযোজ্য হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ইয়েমেন সরকার ও ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর মধ্যে সংঘাত তীব্র হওয়ার মধ্যেই এ সিদ্ধান্ত এলো। ইয়েমেন সরকার দীর্ঘদিন ধরে হুথিদের সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার জন্য ইরানকে দায়ী করে আসছে। যদিও ইরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে।

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা এবং দেশের বড় একটি অংশের নিয়ন্ত্রণ নেয়। অন্যদিকে ইয়েমেন সরকারের বাহিনীকে সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থন করছে।

২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েক বছর তুলনামূলকভাবে পরিস্থিতি শান্ত ছিল। তবে চলতি বছরের জুলাই থেকে দুই পক্ষের মধ্যে আবারও লড়াই ও উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সালাউদ্দিন/সাএ

Latest articles

সরিষাবাড়ীতে ডেঙ্গু ও ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি

জামালপুরের সরিষাবাড়ীতে ডেঙ্গু ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এতে হাসপাতালের শয্যা সঙ্কটে...

মৃত্যুদণ্ডে দণ্ডিত ৫ আসামির সম্পত্তি জুলাই শহীদ ও আহতদের দেওয়ার নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ...

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন ১৮ জানুয়ারি 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সঙ্গে...

নতুন সরকারের প্রথম সচিব সভা বিকেলে

সরকার গঠনের প্রায় সাত মাস পর প্রথমবারের মতো সচিব সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।...

More like this