Homeসর্বশেষনতুন সরকারের প্রথম সচিব সভা বিকেলে

নতুন সরকারের প্রথম সচিব সভা বিকেলে

Published on

spot_img

সরকার গঠনের প্রায় সাত মাস পর প্রথমবারের মতো সচিব সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সাধারণত নতুন সরকার গঠনের দুই থেকে তিন মাসের মধ্যে সচিব সভা আহ্বান করা হয়। তবে এবার বছরের প্রথমার্ধ পেরিয়ে যাওয়ার পর প্রশাসনের গুরুত্বপূর্ণ এ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সচিবালয় সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে ৫৭টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। এসব মন্ত্রণালয় ও বিভাগের সচিবসহ সচিবের সংখ্যা ৯৪ জন। এর মধ্যে দুজন ভারপ্রাপ্ত সচিব। আবার ১১ জন সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন। তাদের কোনো দাপ্তরিক দায়িত্ব না থাকায় সচিব সভায় আমন্ত্রণ জানানো হয়নি।

বৈঠকে ৫৭টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মিলিয়ে মোট ৬২ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সভায় নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের কাজের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রস্তুতি নিয়ে অংশ নিতে সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও প্রস্তুতি নিতে বলা হয়েছে।

সচিব সভায় চারটি নির্ধারিত এজেন্ডা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এগুলো হলো—সরকারের চলমান বিভিন্ন কার্যক্রম, এসব কার্যক্রমকে আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকর করার উপায়, সচিবদের পক্ষ থেকে উপস্থাপিত জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় এবং ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-৩০)’ বাস্তবায়ন।

প্রত্যেক সচিবকে কৌশলপত্রটির একটি করে অনুলিপিও পাঠানো হয়েছে।

সভা নিয়ে প্রস্তুতির বিষয়ে কয়েকজন সচিবের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রশাসনের কার্যক্রমে গতি আনা এবং মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়টি বৈঠকে গুরুত্ব পেতে পারে। পাশাপাশি কোন মন্ত্রণালয় বা বিভাগ কী ধরনের কাজ করছে এবং কাজ করতে গিয়ে সমন্বয়ের কোনো সমস্যা হচ্ছে কি না, সেসব বিষয় নিয়েও আলোচনা হতে পারে।

সচিবালয়ের একজন সচিব বলেন, বর্তমান সরকারের আমলে এটি প্রথম সচিব সভা। সাধারণত একটি সভার পর পরবর্তী সভায় আগের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন কতটা হয়েছে, তা পর্যালোচনা করা হয়। তবে এবার আগের কোনো সভা না থাকায় সে ধরনের মূল্যায়নের সুযোগ নেই।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে সর্বোচ্চ গুরুত্ব ও দক্ষতার সঙ্গে প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালনা করা যায়, সেটিও আলোচনায় আসতে পারে। সরকারের ছয় মাসের কাজ নিয়ে আলোচনা হতে পারে।



রোহান/সা.এ.

Latest articles

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট মৃত ১,০৩৬

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫...

আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস: ভোটের বাইরে গণতন্ত্রের আসল শক্তি কোথায়?

গণতন্ত্র মানেই শুধু ভোট দেওয়া নয়। মানুষের মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, মানবাধিকার, অংশগ্রহণ...

মেহেপুরে মাদক, নগদ অর্থ ও গুলিসহ বাবা ছেলে আটক

মেহেরপুর শহরের তাঁতিপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ, গুলি,...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের...

More like this

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট মৃত ১,০৩৬

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫...

আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস: ভোটের বাইরে গণতন্ত্রের আসল শক্তি কোথায়?

গণতন্ত্র মানেই শুধু ভোট দেওয়া নয়। মানুষের মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, মানবাধিকার, অংশগ্রহণ...

মেহেপুরে মাদক, নগদ অর্থ ও গুলিসহ বাবা ছেলে আটক

মেহেরপুর শহরের তাঁতিপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ, গুলি,...