Homeসর্বশেষঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত, আহত ২

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত, আহত ২

Published on

spot_img

বাংলাদেশ-ভারত সীমান্তে ফের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের রাধিকাপুর ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমানায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু জন গুরুতর আহত হয়েছেন এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আহত দু-জনকেই গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩-এমপি’র কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

সুত্র জানায়, শনিবার ভোর রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের ভবানিপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশী ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। জেলার পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির ৩৩৩/এমপি সীমান্ত পিলারের কাছে ভারতের উত্তর দিনাজপুরের ৬৩ চক শিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে পীরগঞ্জের দক্ষিণ ইন্দ্রইল গ্রামের আসাদুজ্জামান (৩৩) ও উত্তর ইন্দ্রইল গ্রামের মোস্তাকিম (৩২) ও শ্রী উষা (গুরুতর আহত) গুলিবিদ্ধ হন। বিএসএফ আহতদের উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামানকে মৃত ঘোষণা করে এবং আহত মোস্তাকিম ও শ্রী উষা কে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়। শনিবার দুপুরে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসাদুজ্জামানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

এ ঘটনায় অনুপ্রবেশের অভিযোগে আহত দুই বাংলাদেশি নাগরিককে আটক করে কালিয়াগঞ্জ থানা পুলিশ রায়গঞ্জ জেলা আদালতে প্রেরণ করেছে। তাদের বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট আইনে অনুপ্রবেশ সংক্রান্ত ধারায় মামলা করা হয়েছে।

সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে রবিবার সকালে সাড়ে ১১ টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বৈরচুনা ইউনিয়নের ভবানিপুর সীমান্ত এলাকায় বিজিবি (৪২ ব্যাটালিয়ন) ও বিএসএফের মধ্যে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সকালের এই বৈঠক ফলপ্রসূ হয়নি। বিজিবি সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে আজ সন্ধ্যায় নিহতদের মরদেহ বাংলাদেশে ফেরত দেওয়া হতে পারে।

৪২ বিজিবির সিইও আবদুল্লাহ আল মঈন জানান, বিষয়টি আমরা বিভিন্ন সূত্রে জেনে পতাকা বৈঠকের জন্য আহবান করলে রবিবার সকালে একটি জরুরী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। নিহতের লাশ রবিবার সন্ধ্যায় হস্তান্তরের সম্ভাবনা রয়েছে।



বাপ্পি/সা.এ

Latest articles

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট মৃত ১,০৩৬

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫...

আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস: ভোটের বাইরে গণতন্ত্রের আসল শক্তি কোথায়?

গণতন্ত্র মানেই শুধু ভোট দেওয়া নয়। মানুষের মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, মানবাধিকার, অংশগ্রহণ...

মেহেপুরে মাদক, নগদ অর্থ ও গুলিসহ বাবা ছেলে আটক

মেহেরপুর শহরের তাঁতিপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ, গুলি,...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের...

More like this

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট মৃত ১,০৩৬

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫...

আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস: ভোটের বাইরে গণতন্ত্রের আসল শক্তি কোথায়?

গণতন্ত্র মানেই শুধু ভোট দেওয়া নয়। মানুষের মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, মানবাধিকার, অংশগ্রহণ...

মেহেপুরে মাদক, নগদ অর্থ ও গুলিসহ বাবা ছেলে আটক

মেহেরপুর শহরের তাঁতিপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ, গুলি,...