Homeসর্বশেষকুমিল্লায় স্লিপার বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

কুমিল্লায় স্লিপার বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

Published on

spot_img

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় একটি স্লিপার নাইট কোচে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে সদর দক্ষিণ উপজেলার হোটেল নুরজাহানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার থেকে নওগাঁগামী ‘শাহ ফাতিহা স্লিপার কোচ’ পরিবহণের বাসটি রাত আড়াইটার দিকে পদুয়ার বাজার এলাকার হোটেল নুরজাহানের সামনে যাত্রাবিরতি দেয়। বাসটি সেখানে থামার কিছুক্ষণ পরই হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদস্যরা।

এ বিষয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস বলেন, খবর পাওয়া মাত্রই ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

সাজু/নিএ

Latest articles

আশুলিয়ায় সড়কের নিচে সুরঙ্গ করে বর্জ্য পানি ছাড়ার অভিযোগ

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি শাখা সড়কের নিচ দিয়ে মাটি কেটে সুরঙ্গ তৈরি করে...

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করা উচিত

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, লাখ লাখ কোটি টাকার বৈদেশিক...

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি হওয়া একটি গরু দেলোয়ার হোসেন নামে বিএনপির এক নেতার গোয়ালঘর...

তালায় নকল ও ভেজাল সার-কীটনাশক মজুত: ব্যবসায়ীর কারাদণ্ড

তালা উপজেলার লাউতাড়া গ্রামে বাড়িতে নকল ও ভেজাল সার ও কীটনাশক মজুত রাখার...

More like this