Homeসর্বশেষরাজবাড়ীতে চা দোকানিকে কুপিয়ে হত্যা

রাজবাড়ীতে চা দোকানিকে কুপিয়ে হত্যা

Published on

spot_img

রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক শেখ (৪৫) নামে এক চা দোকানিকে গলা কেটে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার পৌর জামতলা এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক শেখ গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসহাক মিয়ার পাড়া এলাকার খালেক শেখের ছেলে। তিনি দৌলতদিয়া ঘাট এলাকায় চায়ের দোকান করতেন।

নিহতের ভাই বারেক শেখ জানান, তারা দৌলতদিয়া ঘাটে চায়ের দোকান করতেন। নির্দিষ্ট সময় পরপর দোকানে দায়িত্ব পালন করতেন। গত শুক্রবার ফারুকের দায়িত্ব শেষ হয়। শনিবার দুপুরে বাড়িতে খাবার নিয়ে এসে তিনি ফারুককে ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় ঘরে অন্য কাউকে দেখতে পাননি।

নিহতের বাবা খালেক শেখ জানান, বারেক ঘরে এসে তার ছেলের গলা ও হাত-পায়ে ধারালো অস্ত্রের আঘাতসহ মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন।

স্থানীয় হোটেল ব্যবসায়ী জীবন শেখ বলেন, শনিবার সকাল ৭টার দিকে ফারুক তার দোকান থেকে নাশতা করে বাড়ির উদ্দেশে চলে যান। এরপর তার বিষয়ে আর কিছু জানেন না। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফারুক একাধিক বিয়ে করেছিলেন। তার স্ত্রীদের কেউ বর্তমানে তার সঙ্গে বসবাস করতেন না।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহের গলা ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে সিআইডির একটি দল আসছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বাপ্পি/সা.এ

Latest articles

নেত্রকোণায় দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোণায় দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত...

দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য: মারদিয়া মমতাজ এমপি

দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য এবং বিদেশি প্রকৌশলীদের ওপর নির্ভরতা কমানো জরুরি...

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (২২ আগস্ট)...

যমুনার চর পরিদর্শনে আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মকর্তারা, উদ্বোধন শুশুয়া হাট

টাঙ্গাইলের যমুনার দুর্গম চরাঞ্চল শুশুয়া পরিদর্শন করেছেন হিউম্যান কনসার্ণ ইন্টারন্যাশনালের (এইচসিআই) গ্লোবাল সিইও...

More like this