Homeসর্বশেষযমুনার চর পরিদর্শনে আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মকর্তারা, উদ্বোধন শুশুয়া হাট

যমুনার চর পরিদর্শনে আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মকর্তারা, উদ্বোধন শুশুয়া হাট

Published on

spot_img

টাঙ্গাইলের যমুনার দুর্গম চরাঞ্চল শুশুয়া পরিদর্শন করেছেন হিউম্যান কনসার্ণ ইন্টারন্যাশনালের (এইচসিআই) গ্লোবাল সিইও মাহমুদা খান হোসাইন, হিউম্যান কনসার্ণ ইউএসএ-এর মাসুম মাহবুবুর রহমান এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক সামী হামদী।

শনিবার (২২ আগস্ট) দুপুরে তারা শুশুয়া চরে হিউম্যান কনসার্ণ ইন্টারন্যাশনালের (এইচসিআই) চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তারা চরাঞ্চলের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষা, চিকিৎসা, যোগাযোগসহ নানা সমস্যা ও চ্যালেঞ্জের কথা শোনেন।

পরিদর্শনকালে শুশুয়া হাটের উদ্বোধন করা হয়। দুর্গম চরাঞ্চলের মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটানো এবং স্থানীয়ভাবে ব্যবসা-বাণিজ্যের সুযোগ তৈরিতে এ হাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

শুশুয়া চরে হিউম্যান কনসার্ণ ইন্টারন্যাশনালের চলমান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের জন্য চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রাম (সিএসপি), শিশুদের কম্পিউটার ও কোডিং শেখানোর জন্য কম্পিউটার ল্যাব এবং চরাঞ্চলের বিভিন্ন বয়সী মানুষের জন্য নিয়মিত চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্প।

এসব প্রকল্পের মাধ্যমে দুর্গম চরাঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি।

হিউম্যান কনসার্ণ ইউএসএ-এর মাসুম মাহবুবুর রহমান বলেন, চরের মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

দুর্গম চরাঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

বাপ্পি/সা.এ

Latest articles

বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় পেল বাংলাদেশ

শুরুতেই ম্যাচের ভাগ্যটা লিখে দিয়েছিলেন বাংলাদেশ এইচপি দলের বোলাররা। নেপাল ‘এ’ দলের স্কোরবোর্ডে...

ভাঙ্গায় এক বধূ নিয়ে দুই ভাইয়ের মারামারি, আহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় এক নারীকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার...

ভ্যাপসা গরম আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

দুই দফা নিম্নচাপের পর দেশে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে গেছে। এতে বাতাসে বেড়েছে...

নেত্রকোণায় দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোণায় দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত...

More like this