Homeসর্বশেষরাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পাকিস্তান প্রেসিডেন্টের অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পাকিস্তান প্রেসিডেন্টের অভিনন্দন

Published on

spot_img

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

শুক্রবার (২১ আগস্ট) পাকিস্তান হাইকমিশনের পেজে প্রকাশিত এক অভিনন্দন বার্তায় জারদারি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ আরও অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এবং জনগণের কল্যাণ নিশ্চিত হবে।

পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, অভিন্ন ইতিহাস, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানিয়ে তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন জারদারি।

অভিনন্দন বার্তায় মির্জা ফখরুলকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান তিনি। জারদারি বলেন, রাষ্ট্রপতির পাকিস্তান সফর দুই দেশের সম্পর্ক আরও গভীর ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বার্তার শেষাংশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্য শুভকামনা জানান পাকিস্তানের প্রেসিডেন্ট। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

কুশল/সাএ

Latest articles

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার...

রোজ ঘাড় মটকান? এর আড়ালে থাকতে পারে বিপদের সংকেত

ঘাড় শক্ত লাগলেই ডান-বাঁ দিকে ঘুরিয়ে ‘কট’ করে শব্দ বের করা অনেকের অভ্যাস।...

রাজবাড়ীতে চা দোকানিকে কুপিয়ে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক শেখ (৪৫) নামে এক চা দোকানিকে গলা কেটে ও ধারালো...

চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনও সদস্য জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনও সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে...

More like this