Homeসর্বশেষজাবিতে গাঁজা সেবনরত অবস্থায় দুই রিক্সা চালক আটক

জাবিতে গাঁজা সেবনরত অবস্থায় দুই রিক্সা চালক আটক

Published on

spot_img

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে এনামুল হক (৪৫) ও মঞ্জু (৪২) নামে দুই রিকশাচালককে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাছে হস্তান্তর করা হয়। নিরাপত্তা শাখায় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পাশে বিএনসিসি অফিসের কাছে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুই ব্যক্তিকে গাঁজা সেবন করতে দেখে কয়েকজন শিক্ষার্থী তাদের আটক করেন। পরে বিষয়টি নিরাপত্তা শাখাকে জানানো হলে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদের নিরাপত্তা শাখায় নিয়ে আসেন। সেখানে তল্লাশি চালিয়ে গাঁজা পাওয়া গেলে তা জব্দ করা হয়।

আটক এনামুল হকের গ্রামের বাড়ি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায়। বর্তমানে তিনি সাভারের রাজাসন এলাকায় কুবাত আলীর মেসে থাকেন। অপর আটক ব্যক্তি মঞ্জুর গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলায়। তিনি সাভারের মজিদপুরে দুদুর গ্যারেজে থাকেন বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সরকার ও রাজনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেসবাউল হক বলেন, “বিকেলে মাঠের দিকে হাঁটার সময় হঠাৎ গাঁজার গন্ধ পাই। পরে দেখতে পাই, দুই ব্যক্তি গাঁজা সেবন করছেন। বিষয়টি দেখে কয়েকজন শিক্ষার্থী মিলে তাদের আটক করি এবং নিরাপত্তা শাখায় খবর দিই। পরে নিরাপত্তা কর্মকর্তারা এসে তাদের নিয়ে যান।”

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আবু সৈয়দ বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই তাদের নিরাপত্তা শাখায় নিয়ে আসা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ এসে আটক ব্যক্তিদের আমাদের কাছ থেকে নিয়ে যায়।”

বাপ্পি/সা.এ

Latest articles

বিশ্বকাপে অসদাচরণ: ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে সংঘর্ষে জড়ানোর ঘটনায় আর্জেন্টিনার তিন ফুটবলারকে বিভিন্ন...

এবার সালমান শাহ হত্যায় আসামি হতে পারেন ডলি জহুর

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দায়ের হওয়া হত্যা মামলার তদন্তে অভিনেত্রী ডলি জহুরসহ...

মন্ত্রিসভায় মঈন খান, পলাশ-নরসিংদীতে বিএনপি নেতাকর্মীদের আনন্দ উচ্ছ্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের পাঁচবারের...

নয় মাস পর অবশেষে মধ্যপ্রাচ্য ছাড়ল ‘আব্রাহাম লিংকন’

নয় মাসের দীর্ঘ মোতায়েন শেষে মধ্যপ্রাচ্য ছাড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস...

More like this