Homeসর্বশেষনয় মাস পর অবশেষে মধ্যপ্রাচ্য ছাড়ল ‘আব্রাহাম লিংকন’

নয় মাস পর অবশেষে মধ্যপ্রাচ্য ছাড়ল ‘আব্রাহাম লিংকন’

Published on

spot_img

নয় মাসের দীর্ঘ মোতায়েন শেষে মধ্যপ্রাচ্য ছাড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। প্রায় ৫ হাজার নাবিক নিয়ে রণতরীটি বৃহস্পতিবার সান দিয়েগোর উদ্দেশে যাত্রা শুরু করেছে। মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে যাত্রা করার পর প্রায় ২৭২ দিন সমুদ্রে কাটিয়েছে আব্রাহাম লিংকন। এ সময়ে গুয়ামে স্বল্প সময়ের জন্য এবং ওমানে সরবরাহ নেওয়ার উদ্দেশ্যে একবার করে থেমেছিল জাহাজটি। এখন সান দিয়েগো পৌঁছাতে তাদের প্রায় ১৩ হাজার মাইল পথ পাড়ি দিতে হবে, যা চার থেকে পাঁচ সপ্তাহ সময় নিতে পারে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামরিক অভিযানের অংশ হিসেবে দীর্ঘ সময় ধরে মোতায়েন ছিল আব্রাহাম লিংকন। এর স্থলাভিষিক্ত হয়েছে জাপানে অবস্থানরত আরেক মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন।

আব্রাহাম লিংকনের দীর্ঘ মোতায়েনের শেষ দিকে জাহাজটির নাবিকদের জীবনযাত্রার মান নিয়ে নানা প্রতিবেদন প্রকাশিত হয়। মার্কিন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা জাহাজটিতে প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি, পানিদূষণ, প্লাম্বিং সমস্যা এবং নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবনতির মতো বিষয় তুলে ধরেছেন।

এসব সমস্যার পেছনে বাহরাইনের মানামায় একটি গুরুত্বপূর্ণ মার্কিন নৌঘাঁটি ধ্বংস হওয়ার কারণে তৈরি হওয়া সরবরাহ সংকটও ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এসব সমস্যার অনেকগুলোকে ‘পুরোনো বিষয়’ হিসেবে অভিহিত করেছেন।

আব্রাহাম লিংকনের বিদায়ের সময় ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে রণতরীটিকে ‘ফেয়ার উইন্ডস অ্যান্ড ফলোয়িং সিজ’ শুভেচ্ছা জানিয়েছে। এদিকে জর্জ ওয়াশিংটন বুধবার মধ্যপ্রাচ্যে পৌঁছে সেন্ট্রাল কমান্ডের অধীনে কার্যক্রম শুরু করেছে।

বর্তমানে পারস্য উপসাগরের বাইরে মধ্যপ্রাচ্যে প্রায় ২০টি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এর মধ্যে দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, একটি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ এবং কয়েকটি ডেস্ট্রয়ার রয়েছে। এসব যুদ্ধজাহাজের কয়েকটি ইরানি বন্দর ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনর্বহাল করা অবরোধ কার্যকরে দায়িত্ব পালন করছে বলে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে।



সাজু/নিএ

Latest articles

বিশ্বকাপে অসদাচরণ: ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে সংঘর্ষে জড়ানোর ঘটনায় আর্জেন্টিনার তিন ফুটবলারকে বিভিন্ন...

এবার সালমান শাহ হত্যায় আসামি হতে পারেন ডলি জহুর

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দায়ের হওয়া হত্যা মামলার তদন্তে অভিনেত্রী ডলি জহুরসহ...

মন্ত্রিসভায় মঈন খান, পলাশ-নরসিংদীতে বিএনপি নেতাকর্মীদের আনন্দ উচ্ছ্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের পাঁচবারের...

রাষ্ট্রপতিকে ভারত, পাকিস্তান ও চীনসহ বিভিন্ন দেশের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ভারত, পাকিস্তান, চীন,...

More like this

বিশ্বকাপে অসদাচরণ: ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে সংঘর্ষে জড়ানোর ঘটনায় আর্জেন্টিনার তিন ফুটবলারকে বিভিন্ন...

এবার সালমান শাহ হত্যায় আসামি হতে পারেন ডলি জহুর

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দায়ের হওয়া হত্যা মামলার তদন্তে অভিনেত্রী ডলি জহুরসহ...

মন্ত্রিসভায় মঈন খান, পলাশ-নরসিংদীতে বিএনপি নেতাকর্মীদের আনন্দ উচ্ছ্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের পাঁচবারের...