Homeসর্বশেষলামায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ক্রীড়াবিদদের সংবর্ধনা

লামায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ক্রীড়াবিদদের সংবর্ধনা

Published on

spot_img

বান্দরবানের লামায় ৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা- ২০২৬, ১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ, ২য় অনুর্ধ্ব সাউথ এশিয়ান কারাতে কাপ-২০২৬ এবং নতুন কুঁড়ি স্পোর্টস (২০২৫-২০২৬)-এর বিভিন্ন ক্রীড়া ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ মোট ৪৫ জন ক্রীড়াবিদকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে লামার প্রতিনিধিত্বকারী ক্রীড়াবিদদের সাফল্য তুলে ধরা হয় এবং তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলায়মান আহমেদ, সহকারী তথ্য কর্মকর্তা রাশেদুল হক , লামা থানার তদন্ত ওসি মো. নজরুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম, লামা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব চৌধুরী মুহাম্মদ সুজন, মহামুনি শিশু সদনের প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক কারাতে রেফারি সি মং এবং ক্রীড়াবিদ জয়প্রু মার্মা সহ সংশ্লিষ্টরা।

৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৬-এ পুরুষ বিভাগে সিংক্যউ একটি স্বর্ণ ও একটি তাম্রপদক, রেংহিন ম্রো একটি স্বর্ণ এবং ছেনথাইজ্য রাখাইন একটি স্বর্ণপদক অর্জন করেন। মহিলা বিভাগে রুইতুম স্রো, টুম্পং ম্রো, ছাইনুয়ই মার্মা ও সিংতাজাংপ্রু একটি করে রৌপ্যপদক অর্জন করেন।

বাপ্পি/সা.এ

Latest articles

‘৩১-এ জাতীয় সংসদে এনসিপি সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা যদি বাংলাদেশের...

কিশোরগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ বহিস্কার

দলীয় নীতি, আর্দশ, শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকান্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে সৈয়দপুর...

দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ সীমান্তের মানুষজনের, এ্যাম্বুলেন্স পেয়ে আনন্দে আত্মহারা

পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্তঘেঁষা ইউনিয়ন বুড়াবুড়ির মানুষের চিকিৎসাখাতে জরুরি যাতায়াতের ভোগান্তি ও দূর্ভোগ দীর্ঘদিনের।...

৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিল ওয়ালটন

সদ্য সমাপ্ত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ সফলভাবে সম্পন্ন করায় এবং মাঠপর্যায়ে ব্যতিক্রমী প্রচারণামূলক কার্যক্রম...

More like this