Homeসর্বশেষ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিল ওয়ালটন

৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিল ওয়ালটন

Published on

spot_img

সদ্য সমাপ্ত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ সফলভাবে সম্পন্ন করায় এবং মাঠপর্যায়ে ব্যতিক্রমী প্রচারণামূলক কার্যক্রম পরিচালনার স্বীকৃতিস্বরূপ ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ অ্যাওয়ার্ড প্রদান করেছে সুপারব্র্যান্ড ওয়ালটন। সারাদেশে বর্ণাঢ্য র্যালি ও উদ্ভাবনী ক্যাম্পেইনের মাধ্যমে ব্র্যান্ডিংয়ে বিশেষ অবদান রাখায় ওয়ালটন প্লাজা এবং ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের শাখা ব্যবস্থাপক, পরিবেশক ও কর্মকর্তাদের এই সম্মাননা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে এস এম মাহবুবুল আলম বলেন, “আমরা শুধু ক্যাম্পেইন পরিচালনা করি না; বরং মানুষের উচ্ছ্বাস ও ভালোবাসাকে মূল্যায়ন করি। মাঠপর্যায়ে আপনারা উদ্ভাবনী ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ওয়ালটনকে দেশের মানুষের আরও কাছে পৌঁছে দিয়েছেন। এই ধারাবাহিকতা ও বিশেষ অবদানই ওয়ালটনকে ইলেকট্রনিক্স খাতে শীর্ষস্থানে ধরে রেখেছে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

সালাউদ্দিন/সাএ

Latest articles

‘৩১-এ জাতীয় সংসদে এনসিপি সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা যদি বাংলাদেশের...

কিশোরগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ বহিস্কার

দলীয় নীতি, আর্দশ, শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকান্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে সৈয়দপুর...

দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ সীমান্তের মানুষজনের, এ্যাম্বুলেন্স পেয়ে আনন্দে আত্মহারা

পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্তঘেঁষা ইউনিয়ন বুড়াবুড়ির মানুষের চিকিৎসাখাতে জরুরি যাতায়াতের ভোগান্তি ও দূর্ভোগ দীর্ঘদিনের।...

জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থ নিশ্চিত করে উপযুক্ত...

More like this