Homeসর্বশেষনতুন ফোনের নামে ‘ব্যবহৃত ফোন’ বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন ফোনের নামে ‘ব্যবহৃত ফোন’ বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

Published on

spot_img

নতুন বা ‘ইনটেক প্যাকেট’ হিসেবে মোবাইল ফোন বিক্রি, অর্ডার নেওয়ার পর মূল্য বাড়িয়ে দেওয়া এবং পরে সেটি ব্যবহৃত ফোন হিসেবে শনাক্ত হওয়ার অভিযোগ উঠেছে বসুন্ধরা সিটির মোবাইল ফোন বিক্রেতা প্রতিষ্ঠান কেআরওয়াই ইন্টারন্যাশনাল (KRY International)-এর বিরুদ্ধে।

অভিযোগটি করেছেন অবিনাশ অপু (Avinash Apu) নামের এক গ্রাহক। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি অন্য ক্রেতাদের মোবাইল কেনার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

গ্রাহকের অভিযোগ অনুযায়ী, গত ১০ তারিখে তিনি কেআরওয়াই ইন্টারন্যাশনালের বসুন্ধরা সিটি শাখা থেকে রেডমি নোট ১৫ প্রো ৫জি (Redmi Note 15 Pro 5G)-এর ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজের গ্লোবাল ভ্যারিয়েন্ট অর্ডার করেন। তখন ফোনটির দাম নির্ধারণ করা হয় ৩৯ হাজার ৫০০ টাকা।

অর্ডার চূড়ান্ত হওয়ার দুই দিন পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাকে ফোন করে জানানো হয়, একই মডেলের মাত্র একটি ফোন স্টকে রয়েছে। তবে এর দাম বেড়ে ৪০ হাজার ৫০০ টাকা হয়েছে বলে জানানো হয়।

অভিযোগকারী জানান, পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত বাড়তি দামেই ফোনটি নেওয়ার সিদ্ধান্ত নেন। পরে এক বন্ধুর মাধ্যমে ইনটেক প্যাকেটজাত অবস্থায় ফোনটি সংগ্রহ করে আনবক্স করেন তিনি।

গ্রাহকের দাবি, ফোনটি ব্যবহারের মাত্র দুই দিনের মধ্যে তিনি সেটি আগে ব্যবহার করা হয়েছিল বলে সন্দেহ করেন। পরবর্তী পর্যায়ে ডিভাইসটি নতুন নয়, বরং ব্যবহৃত ফোন হিসেবে বিক্রি করা হয়েছে বলে তাঁর অভিযোগ।

বিষয়টি জানিয়ে ফোনটি আউটলেটে ফেরত নিয়ে গেলে তাৎক্ষণিক টাকা ফেরত দিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আপত্তি জানানো হয় বলেও অভিযোগ করেন তিনি।

গ্রাহকের ভাষ্য, দোকানে পর্যাপ্ত নগদ টাকা নেই-এমন কারণ দেখিয়ে তাকে প্রায় দুই দিন অপেক্ষা করানো হয়। পরে অবশ্য তার অর্থ ফেরত দেওয়া হয়।

অবিনাশ অপু অভিযোগ করেন, বড় ও পরিচিত একটি মোবাইল ফোন বিক্রেতার কাছ থেকে নতুন পণ্যের নামে ব্যবহৃত ডিভাইস পাওয়ার ঘটনা হতাশাজনক। একই সঙ্গে অর্ডার নেওয়ার পর মূল্য বাড়ানোর বিষয়টিও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ বা আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকলেও দীর্ঘ প্রক্রিয়া ও ভোগান্তি এড়াতে তিনি সে পথে যাননি।

তবে ভবিষ্যতে মোবাইল ফোন কেনার ক্ষেত্রে ক্রেতাদের প্যাকেটের সিল, ডিভাইসের অ্যাক্টিভেশন স্ট্যাটাস, ওয়ারেন্টি এবং ব্যবহারের ইতিহাস যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।



বাপ্পি/সা.এ

Latest articles

বিশ্বকাপে অসদাচরণ: ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে সংঘর্ষে জড়ানোর ঘটনায় আর্জেন্টিনার তিন ফুটবলারকে বিভিন্ন...

এবার সালমান শাহ হত্যায় আসামি হতে পারেন ডলি জহুর

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দায়ের হওয়া হত্যা মামলার তদন্তে অভিনেত্রী ডলি জহুরসহ...

মন্ত্রিসভায় মঈন খান, পলাশ-নরসিংদীতে বিএনপি নেতাকর্মীদের আনন্দ উচ্ছ্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের পাঁচবারের...

নয় মাস পর অবশেষে মধ্যপ্রাচ্য ছাড়ল ‘আব্রাহাম লিংকন’

নয় মাসের দীর্ঘ মোতায়েন শেষে মধ্যপ্রাচ্য ছাড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস...

More like this

বিশ্বকাপে অসদাচরণ: ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে সংঘর্ষে জড়ানোর ঘটনায় আর্জেন্টিনার তিন ফুটবলারকে বিভিন্ন...

এবার সালমান শাহ হত্যায় আসামি হতে পারেন ডলি জহুর

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দায়ের হওয়া হত্যা মামলার তদন্তে অভিনেত্রী ডলি জহুরসহ...

মন্ত্রিসভায় মঈন খান, পলাশ-নরসিংদীতে বিএনপি নেতাকর্মীদের আনন্দ উচ্ছ্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের পাঁচবারের...