Homeসর্বশেষপাংশায় চোর সন্দেহে জজ আলীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা: দুই আসামি গ্রেপ্তার

পাংশায় চোর সন্দেহে জজ আলীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা: দুই আসামি গ্রেপ্তার

Published on

spot_img

রাজবাড়ীর পাংশায় জজ আলী (৩৫) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পাংশা থানা পুলিশ।

জানা যায়, বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ৪টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা গ্রামের জজ আলীকে ডেকে নিয়ে দড়ি বাংলাট মাঠের মধ্যে করিমের রাইস মিলের সামনের সড়কে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করা হয়। পরে তাকে সেখানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থল থেকে জজ আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত জজ আলীর মা আছিয়া খাতুন বাদী হয়ে পাংশা থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন—পাংশা উপজেলার নাবরাদহ গ্রামের মৃত শাহাদত মন্ডলের ছেলে হাকিম মন্ডল (৫০) এবং একই গ্রামের মৃত সমেশ মন্ডল ওরফে ছামেদের ছেলে করিম মন্ডল (৬৫)।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলামকে সংবর্ধনা

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এ কাঁকড়া রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক...

নিখোঁজের ৩৬ ঘণ্টা পর পুকুরে মিলল আওয়ামী লীগ নেতার মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুদিন পর বাড়ির পাশের ডোবায় মিললো নায়েব আলী (৬০) নামে...

রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। শুক্রবার...

‎ক্যাম্পাসে চাঁদাবাজি-টেন্ডারবাজি শূন্যের কোটায়: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, দায়িত্ব নেওয়ার পর...

More like this