বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল।
শুক্রবার (২১ আগস্ট) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন দায়িত্বে সফলতা কামনা করেন এবং তার মেয়াদকালে বাংলাদেশের আরও অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
বার্তায় রামচন্দ্র পৌডেল নেপাল ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
নেপালের রাষ্ট্রপতি বলেন, ঐতিহাসিক বন্ধন এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের ভিত্তিতে নেপাল ও বাংলাদেশ পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। ভবিষ্যতেও দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কুশল/সাএ


