Homeসর্বশেষরাষ্ট্রপতি নির্বাচন: কে কত ভোট পেলেন

রাষ্ট্রপতি নির্বাচন: কে কত ভোট পেলেন

Published on

spot_img

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টার পর ভোট গণনা শেষে নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন।

সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ভোট পড়েছে ৩৪৩টি।

ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। আর বিরোধীদলীয় জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান।

এদিকে অধিকাংশ সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেও চারজন ভোটাধিকার প্রয়োগ করেননি। তাদের মধ্যে তিনজন ভোটকেন্দ্রে উপস্থিত হননি। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেওয়া থেকে বিরত থাকেন।

দীর্ঘ বিরতির পর জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন এবং দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান এবারের নির্বাচনকে রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব দিয়েছে।

সাজু/নিএ

Latest articles

পাংশায় চোর সন্দেহে জজ আলীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা: দুই আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় জজ আলী (৩৫) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পাংশা থানা...

৩৬ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জিসপ- এর সংবর্ধনা

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্দোগে ঐতিহাসিক ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য...

এক সপ্তাহ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় অফিসে হামলা-ভাঙচুর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এবং নতুন ট্রান্সফরমার স্থাপনে...

More like this