Homeসর্বশেষপাংশায় চোর সন্দেহে জজ আলীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা: দুই আসামি গ্রেপ্তার

পাংশায় চোর সন্দেহে জজ আলীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা: দুই আসামি গ্রেপ্তার

Published on

spot_img

রাজবাড়ীর পাংশায় জজ আলী (৩৫) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পাংশা থানা পুলিশ।

জানা যায়, বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ৪টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা গ্রামের জজ আলীকে ডেকে নিয়ে দড়ি বাংলাট মাঠের মধ্যে করিমের রাইস মিলের সামনের সড়কে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করা হয়। পরে তাকে সেখানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থল থেকে জজ আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত জজ আলীর মা আছিয়া খাতুন বাদী হয়ে পাংশা থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন—পাংশা উপজেলার নাবরাদহ গ্রামের মৃত শাহাদত মন্ডলের ছেলে হাকিম মন্ডল (৫০) এবং একই গ্রামের মৃত সমেশ মন্ডল ওরফে ছামেদের ছেলে করিম মন্ডল (৬৫)।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

নেত্রকোনায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়: প্রতিমন্ত্রী

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি, কিন্ডারগার্টেন ও ইংরেজি মাধ্যমের প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে...

যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

যশোরের বারান্দিপাড়ায় প্রকাশ্যে আল আমিন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার...

৩৬ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জিসপ- এর সংবর্ধনা

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্দোগে ঐতিহাসিক ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা...

More like this