Homeসর্বশেষযশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

Published on

spot_img

যশোরের বারান্দিপাড়ায় প্রকাশ্যে আল আমিন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বারান্দিপাড়ার মালোপাড়া সেগুন বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, আল আমিন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মালোপাড়া সেগুন বাগান নামক এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

বাপ্পি/সা.এ

Latest articles

গোপালপুরে ৩৩৭ পিস ইয়াবাসহ যুবক আটক

টাঙ্গাইলের গোপালপুরে ৩৩৭ পিস ইয়াবাসহ রনি নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২০...

নতুন রাষ্ট্রপতিকে প্রথম শুভেচ্ছা জানাল চীন ও যুক্তরাজ্য

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকায়...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি 

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন...

নেত্রকোনায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী...

More like this