Homeসর্বশেষনতুন রাষ্ট্রপতিকে প্রথম শুভেচ্ছা জানাল চীন ও যুক্তরাজ্য

নতুন রাষ্ট্রপতিকে প্রথম শুভেচ্ছা জানাল চীন ও যুক্তরাজ্য

Published on

spot_img

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশন। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর পৃথক বার্তায় তাঁকে শুভেচ্ছা জানানো হয়।

চীনা দূতাবাসের বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়ে বলা হয়, বাংলাদেশ-চীন সম্পর্ককে বেইজিং অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ এবং অভিন্ন ভবিষ্যৎমুখী অংশীদারত্ব গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে উভয় দেশের জনগণের জন্য আরও বেশি সুফল বয়ে আনার প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।

অন্যদিকে ব্রিটিশ হাইকমিশনের শুভেচ্ছা বার্তায় বলা হয়, বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন। যুক্তরাজ্য বাংলাদেশ সরকারের সঙ্গে বিদ্যমান ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে রাষ্ট্রপতি ফখরুলের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে বলেও উল্লেখ করা হয়।

এর আগে সংসদ সদস্যদের ভোটে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

বাপ্পি/সা.এ

Latest articles

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গাজা উপত্যকার জন্য ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে যাওয়া একটি কর্মী বহর (ফ্লোটিলা)...

খুবিতে ‘ম্যাথ ক্যারিয়ার হরিজন’ ও নতুন কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ

খুলনা বিশ্ববিদ্যালয় ম্যাথ ক্লাবের উদ্যোগে "ম্যাথ ক্যারিয়ার হরিজন ও কার্যনির্বাহী কমিটি হস্তান্তর ২০২৬"...

প্রত্যাবাসনের স্বপ্ন ৯ বছরের, পরিকল্পনা এখনো অস্পষ্ট

‘প্রত্যাবাসন হবে’, ‘শিগগিরই শুরু হবে’- এমন আশ্বাস শুনতে শুনতে কেটে গেছে প্রায় নয়...

শ্যামনগর সীমান্তে ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ, আটক ১

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্ত এলাকা পার্শ্বেখালীতে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল সদৃশ...

More like this