Homeসর্বশেষরাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

Published on

spot_img

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরপরই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমপি ও মন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। 

নুরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতির শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর সংসদ সদস্য বা মন্ত্রী থাকবেন না। শপথের পর তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

চিফ হুইপ জানান, মির্জা ফখরুলের সংসদীয় আসনটি শূন্য হওয়ার পর সেখানে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন কি না—এ বিষয়ে জানতে চাইলে নুরুল ইসলাম মনি বলেন, এ বিষয়ে তার দল জামায়াতে ইসলামীই সিদ্ধান্ত জানাতে পারবে। গাজী নজরুল ইসলামকে গত ২২ জুলাই দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন বলেও জানান চিফ হুইপ। তিনি সংসদ সদস্য হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে তার ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

এর আগে চিফ হুইপ জানিয়েছিলেন, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের পর নির্বাচিত প্রার্থীর শপথ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

নন্দীগ্রামে পুকুরের পানিতে ফুটবল তুলতে গিয়ে শিশুর মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে ফুটবল তুলতে গিয়ে আবু হোসাইন নামে (১৭) মাস বয়সী...

২২ আগস্ট থেকে কলেরার টিকা দেওয়া হবে

দেশের কলেরা ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে বিনামূল্যে...

শেরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন ও শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার দারুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের না জানিয়ে গোপনে পরিচালনা কমিটি...

বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

জেলার বাকেরগঞ্জ, মুলাদী ও উজিরপুর উপজেলার মেয়াদোত্তীর্ণ ১৯টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রশাসনিক...

More like this