Homeসর্বশেষনন্দীগ্রামে পুকুরের পানিতে ফুটবল তুলতে গিয়ে শিশুর মৃত্যু

নন্দীগ্রামে পুকুরের পানিতে ফুটবল তুলতে গিয়ে শিশুর মৃত্যু

Published on

spot_img

বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে ফুটবল তুলতে গিয়ে আবু হোসাইন নামে (১৭) মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরের দিকে নন্দীগ্রাম পৌর এলাকার চুকাইপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আবু হোসাইন চুকাইপাড়ার ওসমান গণির ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাড়ির বাইরে ফুটবল নিয়ে খেলছিলো শিশু আবু হোসাইন। এর একপর্যায়ে খেলতে খেলতে বলটি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। বলটি তুলতে পুকুরে নামলে শিশুটি পানিতে পড়ে ডুবে যায়। বিষয়টি পরিবারের নজরে এলে দ্রুত শিশুটিকে পুকুরের পানির মধ্যে থেকে উদ্ধার করা হয়।

এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে নন্দীগ্রাম ২০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. দিগন্তময় সরকার পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। ওই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

বাপ্পি/সা.এ

Latest articles

রাষ্ট্রপতি নির্বাচন: কে কত ভোট পেলেন

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট...

বরগুনায় অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার

বরগুনা জেলার তালতলী থানা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০১টি চায়না পিস্তল, ম্যাগাজিন ও...

২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত...

২২ আগস্ট থেকে কলেরার টিকা দেওয়া হবে

দেশের কলেরা ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে বিনামূল্যে...

More like this