Homeসর্বশেষ৩ মাস প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন ৫০ জন নারী

৩ মাস প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন ৫০ জন নারী

Published on

spot_img

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫০ জন অসহায় বেকার নারীকে ৩ মাস প্রশিক্ষণ প্রদানের পর সেলাই মেশিন ও সাথে প্রয়োজনীয় কাপড়, সুতা, টেবিল-টুলসহ অন্যান্য সরঞ্জাম প্রদান করা হয়েছে।

বুধবার বিকেল ৪টায় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের পাশে আলী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় দাওয়াহ প্রশিক্ষণ কেন্দ্রে ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এবং গ্লোবাল রিলিফ ট্রাস্টের অর্থায়নে এসব সেলাই মেশিন ও সরঞ্জাম বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে আলহাজ্ব বাবর আলীর সভাপতিত্বে ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির ইমপ্লিমেন্টর মুফতি শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস।

ইউএনও তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি ও গ্লোবাল রিলিফ ট্রাস্ট নারীদের প্রশিক্ষিত করে দক্ষ জনবল তৈরি ও স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সংস্থাটির এমন কার্যক্রমের প্রশংসা করেন। একই সাথে প্রশিক্ষণ নেওয়া মায়েদের তাদের সন্তানকে নিয়মিত স্কুলে পাঠানো এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখার পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এন এন নুরুল ইসলাম, ব্যবসায়ী ফইজুল ইসলাম, সাংবাদিক হাসান আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সালাউদ্দিন/সাএ

Latest articles

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

ঢাকা-কক্সবাজার পথে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা থেকে কক্সবাজার সরাসরি রেল যোগাযোগ আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল।...

বিশ্ববাজারে শুক্রবারও বাড়ল স্বর্ণের দাম

দুর্বল মার্কিন ডলার এবং দেশটির ট্রেজারি বিভাগের বন্ড পুনঃক্রয় কার্যক্রমের প্রভাবে শুক্রবার আন্তর্জাতিক...

অভাবের সংসার থেকে উঠে এসে জেলায় সর্বোচ্চ নম্বর পেলেন পূজা, স্বপ্ন ডাক্তার হওয়ার

বিদ্যুৎ চলে গেলে কখনো চার্জলাইটের আলো, কখনো কেরোসিনের বাতি জ্বেলে বই নিয়ে বসত...

More like this