Homeসর্বশেষ১৪ মাস ধরে বন্ধ অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পুনরায় চালুর দাবি

১৪ মাস ধরে বন্ধ অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পুনরায় চালুর দাবি

Published on

spot_img

অগ্রণী ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ও আর্থিক ক্ষতির মুখে থাকা উদ্যোক্তারা সংকটের দ্রুত ও ন্যায়সংগত সমাধান দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন অগ্রণী ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং এর উদ্যোক্তারা। এ বিষয়ে সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা। বুধবার (১৯ আগস্ট) ২০২৬ইং জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে যুক্ত উদ্যোক্তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাত্তার চৌধুরী এবং সাইদপ। এই সময় দেশের প্রান্তিক পর্যায়ের অগ্রণী ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং এর উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। তারা বলেন, এজেন্ট ব্যাংকিং কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে তাঁরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এতে উদ্যোক্তাদের পাশাপাশি তাঁদের পরিবার, কর্মচারী ও সংশ্লিষ্ট গ্রাহকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁদের মতে, একটি কার্যক্রম বন্ধ হয়ে গেলে শুধু একটি ব্যবসা বন্ধ হয় না, এর সঙ্গে অনেক মানুষের জীবিকা ও আর্থিক কার্যক্রমও থমকে যায়।

উদ্যোক্তারা বলেন, ‘আমরা কি কোনো অপরাধ করেছি? অপরাধ না করলে আমাদের জীবিকা কেন বন্ধ থাকবে এবং ভবিষ্যৎ কেন অনিশ্চয়তার মধ্যে থাকবে?’

তাঁরা বলেন, কোনো বিশেষ সুবিধা নয়, তাঁরা চান ন্যায়সংগত সিদ্ধান্ত, দ্রুত সমাধান এবং কর্মসংস্থানের পথ পুনরায় খুলে দেওয়া। এ জন্য বিষয়টি দীর্ঘসূত্রতায় না রেখে দ্রুত তদন্ত ও বাস্তব পরিস্থিতি পর্যালোচনার দাবি জানান তাঁরা।

বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে উদ্যোক্তারা বলেন, এজেন্ট উদ্যোক্তা ও গ্রাহকদের স্বার্থ বিবেচনায় নিয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। তাঁরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতেও প্রস্তুত বলে জানান।

সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা বলেন, ‘আমরা সর্বদা নিয়ম মেনে চলেছি এবং ভবিষ্যতেও নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করতে প্রস্তুত। কর্তৃপক্ষের নির্দেশনাও আমরা মেনে চলব। তবে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় শুধু অপেক্ষা করতে করতে শেষ হয়ে যাক, এটি আমরা চাই না।’

তাঁদের অভিযোগ, সংকট সমাধানের জন্য এর আগে একাধিকবার সংবাদ সম্মেলন, আবেদন ও আলোচনা করা হলেও এখনো কার্যকর ও স্থায়ী সমাধান মেলেনি। দীর্ঘদিন অপেক্ষার পর বিষয়টি আবারও গণমাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তাঁরা।

উদ্যোক্তারা বলেন, ‘আর কোনো সংবাদ সম্মেলন নয়, আর কোনো দীর্ঘ অপেক্ষা নয়; এবার আমরা একটি কার্যকর, ন্যায়সংগত ও স্থায়ী সমাধান দেখতে চাই।’

তাঁরা আরও বলেন, তাঁরা সংঘাত চান না, সমাধান চান; আন্দোলন নয়, ন্যায়বিচার চান। কারও বিরুদ্ধে তাঁদের অবস্থান নয়, নিজেদের অধিকার, কর্মসংস্থান ও জীবিকার নিশ্চয়তার জন্যই তাঁরা দাবি জানাচ্ছেন।

সংবাদ সম্মেলন থেকে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সংকটের দ্রুত ও স্থায়ী সমাধান, উদ্যোক্তাদের অনিশ্চয়তা দূর করা এবং তাঁদের কর্মসংস্থান ও জীবিকার পথ পুনরায় খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।



সালাউদ্দিন/সাএ

Latest articles

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

ঢাকা-কক্সবাজার পথে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা থেকে কক্সবাজার সরাসরি রেল যোগাযোগ আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল।...

বিশ্ববাজারে শুক্রবারও বাড়ল স্বর্ণের দাম

দুর্বল মার্কিন ডলার এবং দেশটির ট্রেজারি বিভাগের বন্ড পুনঃক্রয় কার্যক্রমের প্রভাবে শুক্রবার আন্তর্জাতিক...

অভাবের সংসার থেকে উঠে এসে জেলায় সর্বোচ্চ নম্বর পেলেন পূজা, স্বপ্ন ডাক্তার হওয়ার

বিদ্যুৎ চলে গেলে কখনো চার্জলাইটের আলো, কখনো কেরোসিনের বাতি জ্বেলে বই নিয়ে বসত...

More like this

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

ঢাকা-কক্সবাজার পথে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা থেকে কক্সবাজার সরাসরি রেল যোগাযোগ আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল।...

বিশ্ববাজারে শুক্রবারও বাড়ল স্বর্ণের দাম

দুর্বল মার্কিন ডলার এবং দেশটির ট্রেজারি বিভাগের বন্ড পুনঃক্রয় কার্যক্রমের প্রভাবে শুক্রবার আন্তর্জাতিক...