Homeসর্বশেষসব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা

Published on

spot_img

দেশের সব বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে।

দিবসটি উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম এবং ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে আলোচনাসভা আয়োজন করা হবে। পাশাপাশি দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হবে।

একই ধরনের কর্মসূচি পালন করবে জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয় এবং ঢাকা ও জেদ্দা হজ অফিসসহ দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান।

রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী বিভাগ নিজ নিজ অধিক্ষেত্রে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।

কুশল/সাএ

Latest articles

পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া ঠাকুরের বাগান থেকে দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত...

মোরেলগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক ২ 

বাগেরহাটের মোরেলগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. দেলোয়ার শেখ(৬২)...

বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: জাহেদ উর রহমান

দেশে চলমান বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম কোনো দায় নেই বলে মন্তব্য...

যৌন নিপীড়নের অভিযোগ তুলে শিক্ষকের ওপর হামলা: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ঝিনাইদহের কালীগঞ্জে যৌন নিপীড়নের অভিযোগ তুলে এক স্কুল শিক্ষকের ওপর হামলা ও মারধরের...

More like this