Homeসর্বশেষমোরেলগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক ২ 

মোরেলগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক ২ 

Published on

spot_img

বাগেরহাটের মোরেলগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. দেলোয়ার শেখ(৬২) ও গাজা সেবনের অভিযোগে মো. কাইয়ুম শেখ (৩৫) আটক করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার দৈবজ্ঞহাটি ও মোরেলগঞ্জ পৌরসভা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক মাদক কারবারি মো. দেলোয়ার শেখ দৈবজ্ঞাহাটির নূরুল্লাপুর গ্রামের মো. দেলোয়ার শেখের ছেলে ও গাজা সেবনকারী মো. কাইয়ুম শেখ মিত্রডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ জানান,অভিযানে আটক গাঁজা সেবনকারী মো. কাইয়ুম শেখকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে, আটক মাদক কারবারি মো. দেলোয়ার শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, মাদক নির্মূলে ও জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুশল/সাএ

Latest articles

হালুয়াঘাটে জনদুর্ভোগ ও অভিযোগের কথা শুনতে ইউএনওর গণশুনানি

ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের উদ্যোগে গণশুনানি কার্যক্রম অব্যাহত রয়েছে।...

নেত্রকোণায় বালু ও নিষিদ্ধ জাল জব্দ, ভুয়া দন্ত চিকিৎসকসহ ৬ জনের দণ্ড

নেত্রকোণায় জনস্বার্থ রক্ষা, অবৈধ কার্যক্রম প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, নিষিদ্ধ জাল নির্মূল ও জননিরাপত্তা...

নিজ বাড়ি থেকে জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার

জনপ্রিয় অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক রে ম্যাকডোনাল্ড মারা গেছেন। বুধবার (১৯ আগস্ট) থাইল্যান্ডের...

পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে...

More like this