Homeসর্বশেষসরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

Published on

spot_img

জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় কৃষক জাবেদ আলী (৬২) নামের একজনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে তারাকান্দি-ভূয়াপুর মহাসড়কের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নের যমুনা নদীর তীরে তারাকান্দি-ভূয়াপুর মহাসড়কের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে। কৃষক জাবেদ আলী নিজ বাড়ি থেকে হেঁটে সানসেট পয়েন্ট এলাকায় যাওয়ার পথে তারাকান্দি-ভূয়াপুর সড়ক অতিক্রমকালে অটোরিকশার ধাক্কায় মৃত্যুবরণ করেন। প্রতিদিন রাধানগর সানসেট পয়েন্টে বিপুল সংখ্যক দর্শনার্থী প্রাকৃতিক মনোরম পরিবেশ উপভোগ করতে এলে সড়কে চাপ বাড়ে।

স্থানীয়দের অভিযোগ, নিয়ন্ত্রণহীন জনসমাগমে প্রাণহানির আশঙ্কার কথা বললেও স্থানীয় প্রশাসন তা আমলে নেয়নি। এছাড়াও, যমুনা নদীতে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন ছাড়াই একটি ভাসমান রেস্টুরেন্ট, স্পিডবোট পরিচালিত হচ্ছে। এলাকাবাসীর আশঙ্কা, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না থাকায় সেখানে যে কোনো সময় বড় দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। পর্যটন সম্ভাবনাময় এ স্থানটির প্রশাসনের কার্যকর নজরদারির প্রয়োজন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সুরতহাল রিপোর্ট করে স্বজনদের অনুরোধে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কুশল/সাএ

Latest articles

পাঁচ প্রধান শিক্ষককে শোকজ ঢাকা বোর্ডের

এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থীই পাস না করায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের...

সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যায় স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে জবাই করে হত্যার মামলায়...

আমি তাকে চুমু দেব, এমন সুশীল ব্যক্তি আমি না: রাশেদ খান

ব্যক্তিগতভাবে আক্রমণ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

ভেনিস-টরন্টোর পর লন্ডন উৎসবেও বাংলাদেশের সিনেমা

নির্মাতা রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র...

More like this