Homeসর্বশেষআমি তাকে চুমু দেব, এমন সুশীল ব্যক্তি আমি না: রাশেদ খান

আমি তাকে চুমু দেব, এমন সুশীল ব্যক্তি আমি না: রাশেদ খান

Published on

spot_img

ব্যক্তিগতভাবে আক্রমণ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে জামায়াত-এনসিপি ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ কথা বলে ‘ভণ্ডবস্তের রাজনীতি’র সূচনা করেছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে এনসিপি নেতা সারোয়ার তুষারের সঙ্গে বাগ্‌বিতণ্ডার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে এসব কথা বলেন রাশেদ খান।

রাশেদ খান দাবি করেন, টকশোতে তিনি শুরুতে গঠনমূলক আলোচনা করার চেষ্টা করেছিলেন। তবে অনুষ্ঠানের শেষ পর্যায়ে সারোয়ার তুষার তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। একপর্যায়ে তাকে ‘বেয়াদব’ ও ‘মিথ্যুক’ বলা হলে তিনি পাল্টা জবাব দেন বলেও দাবি করেন রাশেদ খান।

নিজের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গে রাশেদ খান বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় শেখ হাসিনাকে কটূক্তির মামলায় তিনি জেল খেটেছেন এবং ১৫ দিন রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন। ২০২৪ সাল পর্যন্ত যুগপৎ আন্দোলনেও তিনি রাজপথে ছিলেন বলে দাবি করেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে রাজনৈতিক সমন্বয়েরও দাবি করেন রাশেদ খান। তাঁর ভাষ্য অনুযায়ী, আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধির বৈঠকের ব্যবস্থা করতেও তিনি ভূমিকা রেখেছেন। আন্দোলনে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নে লজিস্টিক সহায়তা দেওয়ারও দাবি করেন তিনি।

রাশেদ খান আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণে তিনি কাজ করেছেন এবং ৩ আগস্ট গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে শহীদ মিনারে গিয়ে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে কথা বলেন।

টকশোর বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, সারোয়ার তুষার তাকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থান নিয়ে প্রশ্ন করেন। জবাবে তারা নির্বাসনে থেকে কাজ করেছেন বলে মন্তব্য করেন রাশেদ খান। এরপর তিনি সারোয়ার তুষারকে প্রশ্ন করলে তিনি ১৯ জুলাই মাঠে থাকার কথা বলেন। এ নিয়ে আরও প্রশ্ন করার পর তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয় বলে দাবি করেন রাশেদ খান।

ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, ‘আমাকে কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করবে, আর আমি তাকে চুমু দেব—এমন সুশীল ব্যক্তি আমি না।’

তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে ‘ভণ্ডবস্তের রাজনীতি’র সূচনা করা হয়েছে। এ ধরনের রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভদ্রতা এক পক্ষ থেকে এলে তাঁর পক্ষ থেকেও আরও বেশি ভদ্রতা থাকবে।



সাজু/নিএ

Latest articles

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা

দেশের সব বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী...

রাবির ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করলেন রাকসু জিএস আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার নিজের ও...

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ৪ শতাধিক মানুষ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালী ইয়ুথ ফোরামের উদ্যোগে এবং পটুয়াখালী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে...

যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক...

More like this

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা

দেশের সব বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী...

রাবির ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করলেন রাকসু জিএস আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার নিজের ও...

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ৪ শতাধিক মানুষ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালী ইয়ুথ ফোরামের উদ্যোগে এবং পটুয়াখালী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে...