Homeসর্বশেষযশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত

যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত

Published on

spot_img

যশোরের রাজারহাট এলাকায় তিন তলার ছাদ থেকে পড়ে শাহেব আলী (৪৫) নামের গৃহকর্তা নিহত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহেব আলী নড়াইল সদর থানার সাহাবাদ বাজার এলাকার মৃত রাজ্জাক মোল্লার ছেলে। তিনি বর্তমানে যশোর সদর উপজেলার রাজারহাট কোলেস্টোরের সামনে জনৈক আব্দুর রউফের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

স্থানীয়রা জানান, ছাদে উঠে কবুতরের ঘর মেরামত করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সকাল ১০টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট পুলিশ জানান, নিহতের মরদেহ বর্তমানে যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

ঢাবির হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থী হেনস্তার অভিযোগ, তদন্ত কমিটি

ফেসবুকে হলের খাবার নিয়ে সমালোচনামূলক স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল...

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী...

বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি নিয়ে অগ্রগতির সম্ভাবনা কমে যাওয়া এবং হরমুজ প্রণালি...

খাগড়াছড়িতে অস্থিতিশীলতার শঙ্কায় সেনা রিজিয়নে সমন্বিত নিরাপত্তা বৈঠক

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উস্কানি ও...

More like this