Homeসর্বশেষনেত্রকোনা পৌরসভায় ওয়ানস্টপ সার্ভিস ও ই-সেবা কার্যক্রমের উদ্বোধন

নেত্রকোনা পৌরসভায় ওয়ানস্টপ সার্ভিস ও ই-সেবা কার্যক্রমের উদ্বোধন

Published on

spot_img

নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে নেত্রকোনা পৌরসভায় ওয়ানস্টপ সার্ভিস ও ই-সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) নেত্রকোনা পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নেত্রকোনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডা. মো. আনোয়ারুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে হবে। নাগরিকদের জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, হোল্ডিং সংক্রান্ত সেবা, কর প্রদান, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিসহ বিভিন্ন পৌরসেবা এখন আরও সহজ ও সময় সাশ্রয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংসদ সদস্য প্রফেসর ডা. মো. আনোয়ারুল হক বলেন, জনগণকে হয়রানিমুক্ত সেবা প্রদান নিশ্চিত করতে ডিজিটাল কার্যক্রমের বিকল্প নেই। ওয়ানস্টপ সার্ভিস চালুর ফলে নাগরিকরা একই স্থানে প্রয়োজনীয় বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন, যা সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি পৌরবাসীর দৈনন্দিন জীবনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, রাস্তা-ঘাটের পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ধারাবাহিকতায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ সময়ের দাবি। এ উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সেবা গ্রহণের সময় ও ব্যয় কমবে এবং সেবার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে নেত্রকোনা পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পৌরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

Latest articles

ঢাবির হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থী হেনস্তার অভিযোগ, তদন্ত কমিটি

ফেসবুকে হলের খাবার নিয়ে সমালোচনামূলক স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল...

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী...

বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি নিয়ে অগ্রগতির সম্ভাবনা কমে যাওয়া এবং হরমুজ প্রণালি...

খাগড়াছড়িতে অস্থিতিশীলতার শঙ্কায় সেনা রিজিয়নে সমন্বিত নিরাপত্তা বৈঠক

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উস্কানি ও...

More like this

ঢাবির হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থী হেনস্তার অভিযোগ, তদন্ত কমিটি

ফেসবুকে হলের খাবার নিয়ে সমালোচনামূলক স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল...

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী...

বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি নিয়ে অগ্রগতির সম্ভাবনা কমে যাওয়া এবং হরমুজ প্রণালি...