Homeসর্বশেষপাংশায় ৩ জুয়েলারিসহ ৪ দোকানে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট, সন্দেহভাজন...

পাংশায় ৩ জুয়েলারিসহ ৪ দোকানে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট, সন্দেহভাজন আটক

Published on

spot_img

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হাট বনগ্রাম বাজারে তিনটি জুয়েলারি ও একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ আগস্ট) রাত ৩টা থেকে ৪টার মধ্যে বাজারের রফিক উদ্দিন শপিং কমপ্লেক্সে এ ডাকাতি সংঘটিত হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীর হোসেন নামের এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। স্থানীয়রা জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনেছেন।

স্থানীয় ও দোকান মালিকদের সূত্রে জানা গেছে, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি দল মুখোশ পরে মার্কেটে প্রবেশ করে। তারা প্রথমে মার্কেটের নৈশপ্রহরী কালু ও জাকিরকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর চারটি দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে ব্যাপক লুটপাট চালায়।

ডাকাত দলটি গ্যারান্টি জুয়েলার্সের মালিক শ্যামল কুমার মজুমদারের দোকান থেকে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের দেড় ভরি স্বর্ণ, ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৬৫ ভরি রুপা এবং ১ লাখ টাকা মূল্যের ৭০টি নাকফুলসহ মোট ৬ লাখ ৬০ হাজার টাকার মালামাল লুট করে। সুস্মিতা জুয়েলার্সের মালিক পংকজ বিশ্বাসের দোকান থেকে ১ লাখ টাকা মূল্যের ৮ আনা স্বর্ণ, ৮০ হাজার টাকা মূল্যের ২৯ ভরি রুপা এবং ৩৫ হাজার টাকা মূল্যের ২০টি নাকফুলসহ মোট ২ লাখ ১৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়। লক্ষ্মী জুয়েলার্সের মালিক কৃষ্ণপদ বিশ্বাসের দোকান থেকে ৩ লাখ টাকা মূল্যের দেড় ভরি স্বর্ণ এবং ৮ লাখ টাকা মূল্যের ২০০ ভরি রুপাসহ মোট ১১ লাখ টাকার স্বর্ণালংকার ও রুপা লুট করা হয়।

এ ছাড়া রাহুল ফার্মেসির মালিক রাহুল পালের ওষুধের দোকানের তালা কেটে ক্যাশবাক্স ভেঙে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় ডাকাত দল। সব মিলিয়ে চারটি দোকান থেকে প্রায় ২১ লাখ ২৫ হাজার টাকার স্বর্ণালংকার, রুপা ও নগদ অর্থ লুট করা হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা।

লক্ষ্মী জুয়েলার্সের মালিক কৃষ্ণপদ বিশ্বাস জানান, ভোরে একজন ফোন করে তার দোকানে ডাকাতির ঘটনা জানায়। পরে দোকানে এসে তিনি দেখতে পান, সব মালামাল নিয়ে গেছে ডাকাতরা। তার দোকানে দেড় ভরি স্বর্ণ ও প্রায় ২৮০ ভরি রুপা ছিল। তিনি আরও জানান, বাজারে তিনজন নৈশপ্রহরী ছিলেন। বাজারের এক পাশে থাকা একজন নৈশপ্রহরী ডাকাতির বিষয়টি কিছুই টের পাননি। অন্য দুজনের হাত-পা বেঁধে বাজার থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মাঠের মধ্যে নিয়ে ফেলে রেখে যায় ডাকাতরা।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জাহাঙ্গীর নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।



কুশল/সাএ

Latest articles

নগরকান্দায় কালী মন্দিরের তালা ভেঙে পিতলের মূর্তি চুরির অভিযোগ 

ফরিদপুরের নগরকান্দা বাজারে অবস্থিত কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে দুটি পিতলের মূর্তি চুরির...

পিএসজিকে হারিয়ে ফরাসি সুপার কাপ জিতল দে লাঁস 

ফরাসি সুপার কাপের ফাইনালে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে লাঁস।  রবিবার...

‘আমরা চিন্তাও করিনি, ইরান আমাদের ঘাঁটিগুলো ধ্বংস করে দেবে’

যুক্তরাষ্ট্রের সাবেক জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মাইক মুলেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে দীর্ঘ...

কুমিল্লায় চলন্ত স্লিপার বাসে ভয়াবহ আগুন, অলৌকিকভাবে বাঁচলেন যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে চলন্ত একটি বিলাসবহুল স্লিপার কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা...

More like this

নগরকান্দায় কালী মন্দিরের তালা ভেঙে পিতলের মূর্তি চুরির অভিযোগ 

ফরিদপুরের নগরকান্দা বাজারে অবস্থিত কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে দুটি পিতলের মূর্তি চুরির...

পিএসজিকে হারিয়ে ফরাসি সুপার কাপ জিতল দে লাঁস 

ফরাসি সুপার কাপের ফাইনালে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে লাঁস।  রবিবার...

‘আমরা চিন্তাও করিনি, ইরান আমাদের ঘাঁটিগুলো ধ্বংস করে দেবে’

যুক্তরাষ্ট্রের সাবেক জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মাইক মুলেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে দীর্ঘ...