Homeসর্বশেষনগরকান্দায় কালী মন্দিরের তালা ভেঙে পিতলের মূর্তি চুরির অভিযোগ 

নগরকান্দায় কালী মন্দিরের তালা ভেঙে পিতলের মূর্তি চুরির অভিযোগ 

Published on

spot_img

ফরিদপুরের নগরকান্দা বাজারে অবস্থিত কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে দুটি পিতলের মূর্তি চুরির ঘটনা ঘটেছে। মূর্তি দুটির মোট ওজন আনুমানিক ২২ কেজি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকে চুরি যাওয়া মূর্তি উদ্ধারে তদন্ত শুরু করেছে নগরকান্দা থানা পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে মূর্তি দুটি দেখতে না পেয়ে বিষয়টি বুঝতে পারেন মন্দিরের সেবায়েত রমা চক্রবর্তী (৩০)। পরে মন্দির কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, রোববার রাত সাড়ে ৯টার দিকে মন্দিরের কার্যক্রম শেষে তালা লাগিয়ে পাশের বাসায় চলে যান রমা চক্রবর্তী। রাত সাড়ে ১২টার দিকে তিনি একবার মন্দিরের আশপাশ পরিদর্শন করে আবার বাসায় ফিরে যান। সোমবার ভোর ৬টার দিকে পূজা দিতে মন্দিরে গিয়ে দেখেন, ভেতরে রাখা দুটি পিতলের মূর্তি নেই। এ সময় মন্দিরের তালা ভাঙা অবস্থায় দেখতে পান তিনি।

সেবায়েতের ধারণা, রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টার মধ্যবর্তী কোনো এক সময়ে দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূর্তি দুটি নিয়ে গেছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নগরকান্দা উপজেলা সভাপতি শ্রী রণদা প্রসাদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ(ওসি) রাসুল সামদানী আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডি২৪লাইভকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মূর্তি উদ্ধারে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



সাজু/নিএ

Latest articles

ঢাবির হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থী হেনস্তার অভিযোগ, তদন্ত কমিটি

ফেসবুকে হলের খাবার নিয়ে সমালোচনামূলক স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল...

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী...

বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি নিয়ে অগ্রগতির সম্ভাবনা কমে যাওয়া এবং হরমুজ প্রণালি...

খাগড়াছড়িতে অস্থিতিশীলতার শঙ্কায় সেনা রিজিয়নে সমন্বিত নিরাপত্তা বৈঠক

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উস্কানি ও...

More like this

ঢাবির হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থী হেনস্তার অভিযোগ, তদন্ত কমিটি

ফেসবুকে হলের খাবার নিয়ে সমালোচনামূলক স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল...

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী...

বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি নিয়ে অগ্রগতির সম্ভাবনা কমে যাওয়া এবং হরমুজ প্রণালি...